
প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশ ভাষণ দিয়েছেন তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি (২০২৬) রাতে তার ভাষণ সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, মাদক পাচারচারীরা তাকে হত্যাচেষ্টা করেছিল। তবে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।

ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম খান মিলন বলছেন, মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসনির্ভর রাজনীতির পরিবর্তন চায় এবং সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন জরুরি। কালো টাকা, অস্ত্র ও কেন্দ্র দখলের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

মার্কিন সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তারের পর ভেনেজুয়েলায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। একই দিনে নিউইয়র্কে মাদক মামলায় আদালতে হাজির করা হয় নিকোলাস মাদুরোকে। ক্ষমতা পরিবর্তন, মার্কিন হস্তক্ষেপ ও বিরোধী বর্জনের মধ্যেই নতুন অধ্যায়ে দেশটি।

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে আমেরিকা। তাদের বিরুদ্ধে মাদক-সন্ত্রাসের অভিযোগ এনে নিউইয়র্কের একটি আদালতেও তোলা হয়েছে তাদের।

আরিস্তিদ পরবর্তীকালে দাবি করেন যে, তাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমেরিকার কর্মকর্তারা তাকে পদত্যাগ করার জন্য তীব্র চাপ প্রয়োগ করেন এবং কার্যত অপহরণ করে দেশত্যাগে বাধ্য করা হয়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে নিউইয়র্কের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। মাদুরো ও তার স্ত্রী মাদক ও সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত বলেও উল্লেখ করেছেন তিনি।

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে পুয়ের্তো রিকোয় আমেরিকা অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ক্যারিবীয় অঞ্চলে বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজসহ সামরিক উপস্থিতি জোরদার করছে তারা। মাদক পাচার ইস্যুকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নতুন করে বিতর্ক তৈরি করেছে।

শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। মোতালেবের ওপর গুলির নেপথ্যে কী? পুলিশ প্রাথমিক তদন্তে কী পেয়েছে? চরচার বিশেষ প্রতিনিধি সামদানী হক নাজুম জানাচ্ছেন বিস্তারিত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাদক-সংশ্লিষ্ট বিরোধের যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাদক এবং গুলির খোসাকে আলামত হিসেবে ধরে নিয়ে এমন ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।

ভেনেজুয়েলার বিরুদ্ধে ঘোষিত ‘সর্বাত্মক অবরোধের’ অংশ হিসেবে আন্তর্জাতিক জলসীমায় আরও একটি তেলের ট্যাংকার জব্দ করেছে আমেরিকান কোস্টগার্ড। স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনটি জাহাজে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত আটজন নিহত হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পরে সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পরে সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।