
এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।
রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারিকে ঢাকা আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার সময় পালিয়ে যাওয়ার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. তাহেরুল হক চৌহান তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। খবর ইউএনবির।
তাহেরুল হক বলেন, ঢাকা আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়ার সময় একজন আসামি পালিয়ে যান। আমাদের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই বন্দি বারবার শৌচাগারে যাওয়ার কথা বলেন। তাকে গাড়ি থেকে নামানোর পর তিনি পালিয়ে যান।
কারাগার সূত্র জানায়, রোববার সকালে আদালতের কার্যক্রমের জন্য কাশিমপুর কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মহানগর আদালতে নেওয়া হয়।
বিকেলে শুনানি শেষে তাদের কারাগারে ফিরিয়ে নেওয়ার সময় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ শৌচাগারে যাওয়ার প্রয়োজন বলে চিৎকার করতে থাকেন।
কারাগারের ভ্যানটি গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা উপপরিদর্শক রাজাকে কাছের একটি শৌচাগারে নিয়ে যান। তবে পুলিশ কর্মকর্তাকে ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।