
এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধর্ষণের মিথ্যা মামলায় অন্যকে ফাঁসানোর অভিযোগে এক নারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পৃথক তদন্তে মিথ্যা ও সাজানো বলে প্রমাণ পাওয়ায় যায়।
গতকাল রোববার ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ ২৮ বছর বয়সী লাবলী আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। খবর ইউএনবির।
আদালত সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গীর উত্তর পাড়িয়া (নিটালডোবা) গ্রামের লাবলী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় একই এলাকার মো. সাদ্দাম হোসেনের (৩২) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।
এজাহারে লাবলী অভিযোগ করেন, ২০২৫ সালের ১৪ মার্চ নুরুল ইসলামের ভুট্টাক্ষেতে তাকে একা পেয়ে সাদ্দাম জোরপূর্বক ধর্ষণ করেন।
বালিয়াডাঙ্গী থানা-পুলিশ প্রথমে অভিযোগটি তদন্ত করে মামলাটি মিথ্যা ও সাজানো বলে প্রতিবেদন দেয়। প্রতিবেদনে বলা হয়, সাদ্দামের প্রতি ক্ষুব্ধ হয়ে সামাজিকভাবে হেয় করা এবং আর্থিক ক্ষতি করার উদ্দেশ্যে মামলাটি করা হয়।
তবে লাবলী পুলিশের ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।
এরপর ট্রাইব্যুনাল ঠাকুরগাঁও পিবিআইকে আরও তদন্তের নির্দেশ দেন। পিবিআইও তদন্ত শেষে অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও সাজানো বলে প্রতিবেদন দেয়।
পরে ট্রাইব্যুনাল পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ করে সাদ্দামকে অভিযোগ থেকে খালাস দেন। একই সঙ্গে মিথ্যা মামলা করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(১) ধারায় লাবলীর বিরুদ্ধে অপরাধ আমলে নেন আদালত এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
রোববার লাবলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত লাবলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।