
এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘কিশোর অপরাধ’ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৫৪ জনকে আটক করা হয়।
গতকাল রোববার রাতভর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৪ জন কিশোরকে আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেল জানান, কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চালানো হয়।
পুলিশ সুপার রাসেল জানান, অভিযানে জেলার ১৭টি থানায় অভিযান চালিয়ে ৩৫৪ জন কিশোরকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জন কিশোরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৬১ জনের বিরুদ্ধে অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করার তথ্য জানিয়েছে পুলিশ।

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।