Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৫: ১৭
পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য
দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বিজিবি কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ছবি: চরচা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Advertisement

আজ শুক্রবার দুপুরে সীমান্তে এক বিশেষ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।

ফারুক হোসেন চরচাকে বলেন, আজ দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর সীমান্তের মেইন পিলার ২০৫৭-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার পুলিশের সার্কেলের এএসপি শাহিন এবং সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময় বেঁধে দিল বিআরটিএmotorcycle

ফারুক হোসেন জানান, বৈঠক শেষে বিএসএফ ওই দুই পুলিশ সদস্যকে বিজিবি ও পুলিশের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে।

ওসি ফারুক জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় মাদক উদ্ধারে অভিযানে যায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তার পিছু নেন। একপর্যায়ে সীমান্তে অবস্থানরত কয়েকজন ভারতীয় নাগরিক তাকে ধরে ফেলেন।

ওসি জানান, সহকর্মী রোহিতকে আটকের বিষয়টি জানতে পেরে এএসআই ইমরান হোসেন তাকে উদ্ধার করতে গেলে স্থানীয় ভারতীয়রা তাকেও আটক করেন। এরপর তারা সেখানে টহলরত বিএসএফ সদস্যদের ডেকে এনে ওই দুই পুলিশ সদস্যকে তাদের কাছে তুলে দেন।

ফারুক হোসেন জানান, ঘটনার পর রাতেই বিজিবি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করেন। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বিষয়: সীমান্তআটকপুলিশবিএসএফমাদকবিজিবিকুমিল্লা
Advertisement
সর্বশেষ
  • ১

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

  • ২

    সৌদি আরবের ধ্বংস চায় আমেরিকা?

  • ৩

    কেন ফ্রান্স প্রতিবাদ, বিক্ষোভে এত উত্তাল?

  • ৪

    চাঁদাবাজি কি শুধু শহরে হয়? গ্রামে হয় না?

  • ৫

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

সম্পর্কিত
  • কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে আগুন: একে একে মারা গেল চারজনই

    নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একে একে চিকিৎসাধীন চারজনই মারা গেছেন। সবশেষ আজ শুক্রবার সকালে ১৯ বছর বয়সি রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

  • উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরে এক রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের

  • বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি (২৬) উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।