Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৪: ১১
মোটরসাইকেলের সামনেও লাগাতে হবে নম্বর প্লেট, সময় বেঁধে দিল বিআরটিএ
ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত নিয়মে এই নম্বর প্লেট লাগাতে হবে। তা না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

Advertisement

আজ শুক্রবার জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ এ নির্দেশনা দেয়।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগযুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট লাগানোর বিধান আগে থেকেই রয়েছে। এবার যানবাহন ব্যবস্থাপনা ও নজরদারি আরও জোরদার করতে মোটরসাইকেলের সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশসহ ৩১ দেশের উড়োজাহাজকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, মানবে এয়ার ফ্রান্সAir France

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা প্লেটে বাংলা অক্ষর ও সংখ্যা হবে কালো রঙের। এতে কোনো নকশা বা আলংকারিক উপাদান রাখা যাবে না।

নম্বর প্লেটের আকারও নির্ধারণ করে দিয়েছে সংস্থাটি। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। উভয় ধরনের প্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নির্ধারিত মাপ ও নির্দেশনা অনুসরণ করে ১৫ নভেম্বরের মধ্যে সামনের নম্বর প্লেট লাগানোর জন্য মোটরসাইকেল মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।

বিষয়: বাংলাদেশমোটরসাইকেলবিআরটিএসরকার
Advertisement
সর্বশেষ
  • ১

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

  • ২

    বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

  • ৩

    পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

  • ৪

    শিক্ষাবছর নষ্ট হতে দিতে চায় না সরকার, পরিকল্পনা কী

  • ৫

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

সম্পর্কিত
  • উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    উত্তরায় বিদ্যুতায়িত প্রাণ গেল রেস্টুরেন্ট কর্মচারীর

    রাজধানীর উত্তরার দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরে এক রেস্টুরেন্টে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. মুজাহিদ (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

    অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।” রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শুক্রবার দুপুরে থাইল্যান্ডের

  • পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

    পতাকা বৈঠকের পর দেশে ফিরলেন ভারতে আটক দুই পুলিশ সদস্য

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় নাগরিকদের হাতে আটক হওয়া দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

  • বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি (২৬) উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।