Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশসহ ৩১ দেশের উড়োজাহাজকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, মানবে এয়ার ফ্রান্স

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৩: ০৮
বাংলাদেশসহ ৩১ দেশের উড়োজাহাজকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, মানবে এয়ার ফ্রান্স
ছবি: এয়ার ফ্রান্সের ফেসবুক

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই—এমন দেশের নাগরিকত্বধারী (দ্বৈত নাগরিকত্বসহ) পাইলট ও কেবিন ক্রুদের ইসরায়েলে বা দেশটির আকাশসীমার ওপর দিয়ে চলাচলকারী ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।

Advertisement

নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩১টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও আলজেরিয়া।

এদিকে ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্সও এ নতুন নিয়ম মেনে চলবে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতের জনপ্রিয় ইংরেজি সংবাদপত্র হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যম এবং ফ্রান্সের অনুসন্ধানী সংবাদমাধ্যম মেডিয়াপার্টের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয়তার ভিত্তিতে বিমান সংস্থার কর্মীদের সঙ্গে আচরণ এবং ইসরায়েলে ফ্লাইট পরিচালনাকারী আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর জন্য এ নিষেধাজ্ঞা কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আল-জাজিরাকে এয়ার ফ্রান্স বলেছে, “সব বিমান সংস্থার মতো এয়ার ফ্রান্সকেও যেসব দেশে ফ্লাইট পরিচালনা করে, সেসব দেশের কর্তৃপক্ষের নির্ধারিত প্রবেশসংক্রান্ত বিধিবিধান মেনে চলতে হয়। এ নিয়ম যাত্রী ও কর্মী—উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।”

মেডিয়াপার্টের পর্যালোচনা করা এয়ার ফ্রান্সের পাইলট ও কেবিন ক্রুদের উদ্দেশে পাঠানো একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে সতর্ক করা হয়েছে, এসব নিয়ম না মানলে সংশ্লিষ্ট বিমান সংস্থা এবং কর্মী—উভয়েই নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন।

বিমানকর্মীদের বিষয়ে ইসরায়েলের নতুন নিষেধাজ্ঞা কী?

ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রণালয় ১ অক্টোবর বিদেশি বিমান সংস্থাগুলোকে জানায়, ইসরায়েলের আকাশসীমায় প্রবেশকারী ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের এমন কোনো দেশের নাগরিক হওয়া চলবে না, যে দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম এন১২-এর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩১টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য। তবে ইউনাইটেড এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ কর্মী-সময়সূচি-সংক্রান্ত স্মারকলিপিতে ২৯টি দেশের নাম উল্লেখ করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, সৌদি আরব, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আফগানিস্তান, ইরাক, লেবানন, কাতার, সিরিয়া ও ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ।

পাইলটদের মধ্যে ‘মারামারি’র পর সৌদিতে ইসরায়েলগামী উড়োজাহাজের অবতরণ israel

এ নির্দেশনার কারণে এসব দেশের নাগরিকদের নিয়োগ দেওয়া আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী ফ্লাইটের কর্মী নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ব্যবস্থা নতুন করে সাজাতে হতে পারে।

নিষেধাজ্ঞার আগের দিন ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে ঘটনা

গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ঘটনার পর এ নিষেধাজ্ঞা জোরদার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আল-জাজিরা সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, ওমানের নাগরিক এক সহকারী পাইলট ভারতীয় পাইলটকে আক্রমণ করেন এবং উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে উড়োজাহাজটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগও আনা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পাইলট আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুস্থ হয়ে উঠছেন।

এর পরদিনই ইসরায়েল নতুন নির্দেশনা জারি করে। তবে ফ্লাইদুবাইয়ের ওই ঘটনার সঙ্গে নিষেধাজ্ঞা জারির সরাসরি সম্পর্ক এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

ইসরায়েলের নিয়ম মানছে আর কোন বিমান সংস্থা?

এয়ার ফ্রান্সের পাশাপাশি চেক প্রজাতন্ত্রের বৃহত্তম বিমান সংস্থা স্মার্টউইংসও নিষেধাজ্ঞার নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা প্রযোজ্য নিয়ম মেনে চলবে।

স্মার্টউইংসের মুখপাত্র ভ্লাদিমিরা দুফকোভা আল-জাজিরাকে বলেন, “আমরা ২০২৬ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশনাটি পেয়েছি। আমরা নির্দেশনাটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সব প্রযোজ্য বিধিবিধান পর্যবেক্ষণ ও মেনে চলছি।”

বিমান সংস্থাটি জানিয়েছে, এ নির্দেশনার কারণে তাদের কার্যক্রম, কর্মী ব্যবস্থাপনার পদ্ধতি কিংবা ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা ফ্লাইটে কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি।

প্রতিবেদন অনুযায়ী, ইউনাইটেড এয়ারলাইনসও পাইলট ও কেবিন ক্রুদের জাতীয়তাভিত্তিক নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছে। তবে আল-জাজিরাকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাটি। ইসরায়েলি নির্দেশনা পাওয়ার কথা কিংবা এর পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়ার বিষয়টিও তারা নিশ্চিত করেনি।

বিষয়: ইসরায়েলফ্লাইটদুবাইনিষেধাজ্ঞাবিধিনিষেধউড়োজাহাজপাইলটবাংলাদেশবিমান চলাচল
Advertisement
সর্বশেষ
  • ১

    আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

  • ২

    ‘যারা হকার, তারা গাছ না তারা বানের জলের মতো’

  • ৩

    ‘ফ্রাঙ্কফুর্ট বইমেলা আমাদের পরিচিত বইমেলার মতো না’

  • ৪

    ‘আমি একজন কবি আমি অন্ধকারেও চোখে দেখি’

  • ৫

    হকার বা অপ্রাতিষ্ঠানিক খাতে কী সমস্যায় দেশের জিডিপি?

সম্পর্কিত
  • আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

    আলবেনিয়ায় বিক্ষোভের মধ্যে নতুন ভবিষ্যতের দাবি তরুণ আইনপ্রণেতার

    দুর্নীতি, কর্মসংস্থানের অভাব এবং সরকার তাদের জন্য কাজ করছে না, এমন ব্যাপক ধারণা মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ তৈরি করেছে। এ সপ্তাহে সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে।

  • ‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’

    ‘টুপটুপ রিসোর্টে ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না, সতর্কও করা হয়েছিল’

    কক্সবাজারে আগুনে পুড়ে যাওয়া ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ অগ্নিঝুঁকির বিষয়ে গত জুনেই সতর্ক করা হয়েছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ। তিনি জানান, সতর্কতা ও নোটিশ দেওয়ার পরও রিসোর্টটির কার্যক্রম চালু ছিল। প্রতিষ্ঠানটির ফ

  • খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

    খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত

    খুলনায় ট্রেনের ধাক্কায় পৃথক সময়ে দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

  • উত্তরায় ‘শ্রমিকদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেকে

    উত্তরায় ‘শ্রমিকদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেকে

    রাজধানীর উত্তরায় পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও সম্পদ ভাঙচুর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।