Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২১
‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৯
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাকলিয়ায় ‘মাদক ব্যবসার আধিপত্য’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল রোববার গভীর রাতে বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডে সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে।

স্থানীয় লোকজন জানান, দুই পক্ষের লোকেরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা করে। এছাড়া উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির আওয়াজও পাওয়া যায়। এতে কয়েকজন আহতও হয়।

‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযানে চট্টগ্রামে একরাতে আটক ৩৫৪Chittagong

চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন চরচাকে বলেন, “সৈয়দ শাহ লেন এলাকায় মাদক ব্যবসা, জায়গা-জমি বিক্রি করা নিয়ে নিজেদের আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় মুরাদ ও জসিমের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে রোববার গভীর রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।”

Advertisement
Advertisement
Advertisement

সাজ্জাদ হোসেন আরও বলেন, “আমরা ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাইনি। স্থানীয়রা গুলির আওয়াজের কথা বলেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনার রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জসিমসহ নয়জনকে আটক করা হয়েছে।”

বিষয়: পুলিশসংঘর্ষমাদকচট্টগ্রামজেলার খবরগ্রেপ্তার
সর্বশেষ
  • ১

    রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা

  • ২

    ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিস্ট দিবসের সেমিনার অনুষ্ঠিত

  • ৩

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

  • ৪

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

  • ৫

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্পর্কিত
  • এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা

    এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

  • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

    সারা দেশে হামের প্রকোপে মোট মৃত্যুর সংখ্যা ১১০০-এর কাছাকাছি পৌঁছেছে। আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (পূর্ববর্তী ২৪ ঘণ্টায়) হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

  • ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।