
আসামে নারী ও শিশুসহ ২৭ জন নথিবিহীন বাংলাদেশি আটক
ভারতের আসাম রাজ্যে নারী ও শিশুসহ ২৭ জন বাংলাদেশি আটক হয়েছেন। এই বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশ এবং অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে আসাম পুলিশ।
চরচা ডেস্ক

প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তার ভাষ্য, দেশের যুবসমাজকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যেই মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে তিনি সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীর ইউনিয়নের এক কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বাসসের।
প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশে মাদকের কোনো কারখানা নেই। এসব মাদক আসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে, যাতে দেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে। আমাদের দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং সবার আগে বাংলাদেশ–এই চেতনা নিয়ে সবাইকে মিলে দেশ গড়ে তুলতে হবে।”
মাদকের ভয়াবহতার কথা তুলে ধরে সালাউদ্দিন টুকু বলেন, কোনো কোনো এলাকায় মাদকের ভয়াবহতা ২৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এই মুহূর্তে মাদকের লাগাম টেনে না ধরলে দেশের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। নিজেদের ধ্বংস না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা।

আসামে নারী ও শিশুসহ ২৭ জন নথিবিহীন বাংলাদেশি আটক
ভারতের আসাম রাজ্যে নারী ও শিশুসহ ২৭ জন বাংলাদেশি আটক হয়েছেন। এই বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশ এবং অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে আসাম পুলিশ।

চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ মৃত্যু, সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জন
চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবির। এরই মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন

সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
সৌদি আরবের কাছে এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য চুক্তিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চুক্তিটি বাস্তবায়িত হলে এর মূল্য হবে আনুমানিক ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যে সৌদি আরবকে এই যুদ্ধবিমান দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

ষষ্ঠবারের মতো ইরানকে ধ্বংসের হুমকি ট্রাম্পের
ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমার সামনে একটি বড় সিদ্ধান্ত আসছে। আমি কি তাদের (ইরানি শাসনব্যবস্থা) পুরোপুরি ধ্বংস করে দেব, নাকি দেব না? এটি একটি বড় সিদ্ধান্ত। যেকোনো কিছুই ঘটতে পারে।”