Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ক্যারিবিয়ান সাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৬
ক্যারিবিয়ান সাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৪
ট্রাম্প প্রশাসন প্রায় এক বছর আগে ‘নারকোটেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী হিসেবে অভিহিত করে এসব অভিযান শুরু করে। ছবি: ইউএস সাউদার্ন কমান্ড

ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে চারজন নিহত হয়েছেন। লাতিন আমেরিকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলা অভিযানের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় গতকাল শনিবার এ হামলা চালানো হয়। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ২৩১ জনে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন প্রায় এক বছর আগে ‘নারকোটেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী হিসেবে অভিহিত করে অভিযান শুরু করে। এ পর্যন্ত ৬৯টি নৌযান হামলা চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, সর্বশেষ হামলায়ও পরিচিত মাদক পাচারের রুটে চলাচলকারী সন্দেহভাজন পাচারকারীদের লক্ষ্য করা হয়েছিল। তবে নৌযানটিতে মাদক বহন করা হচ্ছিল বলে কোনো প্রমাণ মার্কিন সামরিক বাহিনী প্রকাশ করেনি।

হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদিSoudi-US

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে চলন্ত একটি নৌযানের মতো দেখতে বস্তু এবং এরপরই বিস্ফোরণের ঝলক দেখা যায়।

লাতিন আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে স্থলভাগেও এই অভিযান চালানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। গত মাসে পানামা সফরের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, কলম্বিয়া, গুয়াতেমালা ও হন্ডুরাস নিজ নিজ দেশে অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযান চালাতে সম্মত হয়েছে। তবে গুয়াতেমালা এমন কোনো চুক্তি হওয়ার কথা অস্বীকার করেছে। মার্চে ইকুয়েডরও যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের অভিযান শুরু করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র ‘সশস্ত্র সংঘাতে’ রয়েছে। যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ এবং প্রাণঘাতী ওভারডোজ কমাতে এসব হামলা প্রয়োজনীয় বলে দাবি করেছে তার প্রশাসন।

তবে হামলায় নিহত ব্যক্তিরা যে সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন, তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

বিষয়: ক্যারিবিয়ানমাদকহামলামার্কিননিহতপাচারসামরিক বাহিনী
সর্বশেষ
  • ১

    চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

  • ২

    ‘মানুষ কোন্দলপ্রিয়, রাজনীতি কোন্দলপ্রিয়তার খোরাক যোগায়’

  • ৩

    রংপুরে ৪ হত্যা: তিন আলামতে মিলল পুরুষের ডিএনএ

  • ৪

    বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • ৫

    ‘কোনে ন্যায়সংগত সাজা কোনো বিডিআর সদস্যকে দেওয়া হয় নাই’

সম্পর্কিত
  • চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

    চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

    কুমিল্লায় হত্যার শিকার কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতীমের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

  • অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

  • শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, ৪ আসামি খুবির

    শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, ৪ আসামি খুবির

    খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে নিহত আজমুল হোসেনের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে নগরীর হরিণটানা থানায় মামলাটি করেন।

  • হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদি

    হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদি

    ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ অভিযানে রিয়াদ যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে অস্ত্র বা গোলাবারুদ নয়, বরং গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে কারিগরি সহায়তা চাইছে বলে জানিয়েছে সৌদি সরকারের সাবেক উপদেষ্টা নওয়াফ ওবায়দ।