Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৪৪
হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদি
সৌদি আরব ওয়াশিংটনের সহযোগিতা চাইলেও এখন পর্যন্ত সরাসরি মার্কিন সামরিক তৎপরতা খুব বেশি দেখা যায়নি। ছবি: রয়টার্স

ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এ অভিযানে রিয়াদ যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে অস্ত্র বা গোলাবারুদ নয়, বরং গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণে কারিগরি সহায়তা চাইছে বলে জানিয়েছে সৌদি সরকারের সাবেক উপদেষ্টা নওয়াফ ওবায়দ।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবামমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নওয়াফ ওবায়দ বলেন, হুতিদের বিরুদ্ধে বড় ধরনের, ধারাবাহিক ও পরিকল্পিত বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে সৌদি আরব মূলত গোয়েন্দা তথ্য ও হামলার লক্ষ্য নির্ধারণে সহায়তা চেয়েছে। তিনি বলেন, “আমেরিকানদের কাছে চাওয়াটা গোলাবারুদ নিয়ে নয়। তাদের আরও সামরিক অস্ত্রের প্রয়োজন নেই।”

হুতিদের সামনে ‘ধরাশায়ী’ সৌদি, কারণ কী?houthi

সৌদি সরকারের সাবেক এই উপদেষ্টা আরও বলেন, হামলার লক্ষ্য নির্ধারণ ও তা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়তা প্রয়োজন। এর মধ্যে ভৌগোলিক তথ্য বিশ্লেষণ, মানচিত্র তৈরি এবং এ ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

ওবায়দের মতে, এ কারণেই সৌদি আরব ওয়াশিংটনের সহযোগিতা চাইলেও এখন পর্যন্ত সরাসরি মার্কিন সামরিক তৎপরতা খুব বেশি দেখা যায়নি। তিনি আরও বলেন, সৌদি আরব ও তার অংশীদারদের সামরিক প্রস্তুতি ইতোমধ্যে আরও সমন্বিত অভিযান পরিচালনার দিকে এগোতে শুরু করেছে।

সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। ইয়ামেনের লোহিত সাগর উপকূলের পুরোটাই এখন হুতি বাহিনীর নিয়ন্ত্রণে। সেই সঙ্গে সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তারা। ফলে রীতিমতো বেকায়দায় পড়েছে দেশটি। কারণ হুতিদের মোকাবিলায় সৌদির সামনে এখন খুব বেশি পথ খোলা নেই। আর যে পথই বেছে নিক, এর জন্য সৌদিকে বড় মূল্য দিতে হতে পারে বলে বিশ্লেষকদের।

বিষয়: হুতিসৌদি আরবযুক্তরাষ্ট্রগোয়েন্দাসামরিক বাহিনীমধ্যপ্রাচ্যসংকট
সর্বশেষ
  • ১

    অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও ভারতের মানুষ সুখী নয় কেন?

  • ২

    অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • ৩

    শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, ৪ আসামি খুবির

  • ৪

    বিসিকের চামড়াজাত পণ্যের মেলায় আগ্রহের কেন্দ্রে ব্যাগ, বেল্ট ও জুতা

  • ৫

    হুতিদের ঠেকাতে অস্ত্র নয়, মার্কিন গোয়েন্দা সহায়তা চায় সৌদি

সম্পর্কিত
  • অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

  • শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, ৪ আসামি খুবির

    শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, ৪ আসামি খুবির

    খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল শনিবার রাতে নিহত আজমুল হোসেনের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে নগরীর হরিণটানা থানায় মামলাটি করেন।

  • অপ্রতীম হত্যা: কুবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত

    অপ্রতীম হত্যা: কুবিতে ক্লাস ও পরীক্ষা স্থগিত

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে শোক নেমে এসেছে বিশ্ববিদ্যালয়জুড়ে।

  • আন্দামানে লঘুচাপ, ভোর থেকে রাজধানীতে বৃষ্টি

    আন্দামানে লঘুচাপ, ভোর থেকে রাজধানীতে বৃষ্টি

    উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, ভোর থেকেই রাজধানীজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছে ঢাকাবাসী। বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।