Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ১৪
বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী
বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: চরচা

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার জন্য এই সভা করা হয়েছে। আমরা দেখলাম, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও আগের চেয়ে আরও ভালো কাজ করছে।”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী বছরের এপ্রিল মাসে বরিশালের ক্যানসার হাসপাতাল চালু করার লক্ষ্য রয়েছে। আর ডিসেম্বরের মধ্যে নবথিয়েটারের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সোহেল মনজুর বলেন, “অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজও গুরুত্ব দিয়ে তদারক করা হচ্ছে। এরই মধ্যে তিনি পাঁচটি প্রকল্প পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে কথা বলেছেন। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের কালক্ষেপণ বরদাশত করা হবে না।”

সাভারে এসবির এসআই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরSB

প্রতিমন্ত্রী বলেন, “কোনো ধরনের কালক্ষেপণ হবে না। প্রতিটি কাজের গুণগত মান যেন ঠিক থাকে, সে বিষয়ে আমরা সজাগ আছি।”

সভায় দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরে তিনি বলেন, “দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নকাজের মান নিয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।”

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

বিষয়: মাদকদুর্নীতি দমন কমিশন (দুদক)বরিশালপ্রতিমন্ত্রীআইনশৃঙ্খলা
সর্বশেষ
  • ১

    সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

  • ২

    সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা

  • ৩

    ‘ওইখানে আসলে জিন্নাহকে নেগেটিভলি প্রেজেন্ট করা হয় নাই’

  • ৪

    ব্রিকস সম্মেলনের পর কি চীন-ভারতে দোস্তি হবে?

  • ৫

    হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

সম্পর্কিত
  • সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

    সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

    সিলেট বিভাগে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ২ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ব্যক্তি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিপু মিয়া (২৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার লিটন সরকার (৩৫)।

  • হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৩ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে

  • সাভারে এসবির এসআই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    সাভারে এসবির এসআই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার সাভারের আমিনবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই (নিরস্ত্র) মো. আলতাফ হোসেন হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নিহতের পরিবারের সদস্যরা

  • দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আকাশ আংশিক আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।