Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৪ সেপ্টেম্বর, ২০২৬
০৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ১৮
খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪
ভাঙচুরের পর মাদককারবারির বাসা। ছবি: চরচা

খুলনার নগরীতে এক মাদককারবারির বাড়িতে ভাঙচুর করেছে ক্ষুব্ধ জনতারা। আজ শুক্রবার দুপুরে খুলনা সদর থানার বিকে মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করে।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বিকে মেইন রোডের বাসিন্দা ইসমাইলের বাড়িটি দীর্ঘদিন ধরে মাদকের প্রধান আখড়া হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ইসমাইলের দুই ছেলে পরাগ ও সৌরাগ সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ইয়াবাসহ নানা রকম মাদক উন্মুক্তভাবে বিক্রি করত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের তোষামোদ ও মাসোহারা বিনিময়ের সুযোগে বিগত সরকার পতনের পর তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর জেরে এলাকায় চুরি ও ছিনতাইয়ের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে যায় এবং সাধারণ মানুষের বসবাস কঠিন হয়ে পড়ে।

অতিষ্ঠ হয়ে শুক্রবার দুপুরে আরাফাত ও পূর্ব বানিয়েখামার জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার সর্বস্তরের মানুষ জড়ো হয়। তারা একজোট হয়ে চিহ্নিত মাদক ডিলার পরাগের বাড়িতে হানা দেয় এবং মাদকের স্পটসহ বাড়ির কিছু অংশ ভেঙে দেয়।

Advertisement
Advertisement
Advertisement

জনতার আসার খবর টের পেয়ে মূল ডিলার পরাগ পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরাগের ছোট ভাই সৌরাগ, তার স্ত্রী, পরাগের স্ত্রী ও মেয়েকে আটক করে। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা একই এলাকার অপর মাদককারবারি জ্যোতির বাড়িতেও হামলা চালিয়ে থাইগ্লাস ভাঙচুর করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সদর থানার প্রতিটি মাদক স্পটে কঠোর অভিযান চালিয়ে পুরো এলাকা মাদক মুক্ত করা হবে।

বিষয়: খুলনামাদকমাদকদ্রব্যমাদকবিরোধীভাঙচুরব্যবসায়ীআইনশৃঙ্খলা বাহিনী 
সর্বশেষ
  • ১

    ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

  • ২

    খুলনায় মাদককারবারির বাড়ি ভাঙচুর, নারীসহ আটক ৪

  • ৩

    সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

  • ৪

    সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ৫

    বিএনপির ৬ মাসে যেখানে বাংলাদেশ

সম্পর্কিত
  • ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

    ভারতের ব্যাটারই হলেন মেয়েদের ক্রিকেটের ‘শচীন টেন্ডুলকার’

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান বা সেঞ্চুরির রেকর্ডে সংখ্যাটা যে টেন্ডুলকারের ধারের কাছেও হবে না, সেটাই স্বাভাবিক। তবে একটা জায়গায় আজ মেয়েদের ক্রিকেটও ‘শচীন টেন্ডুলকারে’র দেখা পেয়ে গেল! ভারতেরই স্মৃতি মান্ধানা হয়ে গেলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করা ব্যাটার।

  • সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

    সনাতনীদের জন্য দরজা সবসময় খোলা: অর্থমন্ত্রী

    সনাতনীদের জন্য আমার দরজা সবসময় খোলা বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্ম সম্মেলনে তিনি এ কথা বলেন।

  • সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “আমরা সচরাচর সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটি ব্যবহার করি। কিন্তু আমি মনে করি সাম্প্রদায়িক শব্দটির আর প্রয়োজন নেই। আজ থেকে আমাদের বলতে হবে- আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান এবং শান্তি বজায় রাখব। এই ইতিবাচক চর্চাই সমাজকে আরও সুন্দর করবে।”

  • দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই: বাণিজ্যমন্ত্রী

    দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই। কিন্তু একটি গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এতে লাভ হবে না।” আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য