
অভিযানকালে রাসেল হাওলাদারের কাছ থেকে ৮০০ পিস ইয়াবাসহ উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

দেশে মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশ স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন। এরপর তার শরীরে তল্লাশি করে ৫ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম বলেন, “জাহিদুল ইসলাম তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী। হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। র্যাব, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।”

নিয়মিত যোগাযোগের জন্য বাংলাদেশের পক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পাকিস্তানের পক্ষে এএনএফ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।

বরিশাল বিভাগকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশাল জেলা পুলিশ সদস্য ও উজিরপুর মডেল থানার তিন কনস্টেবল ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন।

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিতে এক সিদ্দিকুর রহমান (৪০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা দক্ষিণ বিভাগের খিলগাঁও অঞ্চলের পরিদর্শক।

যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যেই কারাকাসের সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের ঘটনায় ট্রাম্পের সরাসরি সম্পৃক্ততার দাবি উঠেছে। মাদক দমন, অভিবাসন সংকট ও ‘নার্কো-ডিক্টেটর’ আখ্যার আড়ালে ভেনেজুয়েলার বিপুল তেল রিজার্ভই কি আসল লক্ষ্য—সে প্রশ্ন ঘুরছে বিশ্বজুড়ে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ঘোষণায় এই দাবি করেন তিনি। এ সময় ট্রাম্প আরও বলেন, মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে বাইরে নেওয়া হয়েছে।

গত নভেম্বরে মোহাম্মদপুর এলাকায় ককটেল বোমাসহ কয়েকজন সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ার পর তাদের কিছু সহযোগী পালিয়ে যায়। ওই সময় গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও বিশ্লেষণে পলাতক সহযোগীদের অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়।

পূর্ব প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের সন্দেহে গতকাল বৃহস্পতিবার একটি নৌকায় আবারও হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

গত ১৭ বছর ধরে ক্যাম্পে চলা মাদক কারবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা বুনিয়া সোহেলের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্যও এখন আইসিইউতে। ক্যাম্পের মাদক সাম্রাজ্যের দখল এখন তার প্রতিদ্বন্দ্বী তিন গ্রুপের। সাম্রাজ্যই বটে।