দুর্ঘটনা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ফ্লাইওভারে একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭
মিশরের রাজধানী কায়রোর কাছে গিজা শহরে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা ইজিবাইক ও মোটরসাইকেলের যাত্রী ছিলেন।

রাজধানীতে বাসের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে নয়জন আরোহী নিয়ে একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন লেগে যায়। এতে উড়োজাহাজে থাকা নয়জনই নিহত হয়েছেন।

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে লরির ধাক্কায় নারী-শিশুসহ নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শিশু ও তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

‘গতকালও বুলডোজার দিয়ে বামপন্থীদের স্টল ভেঙে দিয়েছে’
কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জন নিহত হয়েছে। এমন দুর্ঘটনা কী করে ঘটল? এমন একটি দুর্যোগের পর কলকাতার সার্বিক পূজার পরিবেশ এখন কেমন? রাজ্য সরকার ও বিরোধী দল এ নিয়ে কী করছে? নিরাপত্তা ও নজরদারি কি জোরদার করা হয়েছে?

খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত
খুলনায় ট্রেনের ধাক্কায় পৃথক সময়ে দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভারতের গঙ্গায় নৌকা উল্টে ১৩ শিশু নিহত
ভারতের গঙ্গায় নৌকা উল্টে অন্তত ১৩ জনের প্রাণহানি হয়েছে। নিহতের সবার বয়স ১৫ বছরের নিচে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে দেশটির বিহারের বৈশালী জেলায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দিলেন ঢাবি শিক্ষকের ছেলে, আহত ৬
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

বরিশালের ৬ জেলায় ঝুঁকিপূর্ণ ৮৭৩ স্কুলভবন, দুর্ঘটনার শঙ্কায় শিশুরা
কোথাও ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও দেয়ালে ফাটল, আবার কোনো ভবনের ছাদ থেকে বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণিকক্ষে পানি পড়ে। এমন জরাজীর্ণ ভবনেই চলছে বরিশাল বিভাগের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। প্রতিদিন ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুর্ঘটনার

পতেঙ্গায় কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের পতেঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই তরুণ আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে পতেঙ্গা রিং রোডের এসএপিএল পার্কিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক আরোহী আহত হয়েছেন।

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালক নিহত
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় মো. আব্দুস সালাম নামে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গাড়ির অপর চালক বারেক গাজী পলাতক রয়েছেন।

চট্টগ্রাম ইপিজেডে পিকআপের ধাক্কায় নারী শ্রমিকসহ নিহত ২
চট্টগ্রাম ইপিজেডের ভেতরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারীসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ইপিজেডের ৫ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার ঝুঁকি নিরসনে ডিএমপির মতবিনিময় সভা
সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে করণীয় বিষয়ে মতবিনিময় সভা করেছে ঢাকা মেট্র্রোপলিটান পুলিশ (ডিএমপি)। ডিএমপির সদর দপ্তরের এ সভায় ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটির (বিআইজিআরএস) ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মো. ওয়াদুদ, ডিএমপির আট জোনের ডেপুটি কমিশনার, এবং পরিবেশ অধিদপ্তর ও রোড সেফটি

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশিসহ নিহত ২
রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশি নাগরিকসহ মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।



