জেলার খবর

চট্টগ্রামে ২ পুলিশ বক্সে আগুন
চট্টগ্রামে দুটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি চট্টগ্রাম নগরীতে আরেকটি আনোয়ারা উপজেলায়।

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁজ
বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন।

চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ বক্সে আগুন
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে পুলিশ বক্সটিতে আগুন দেয়।

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে এক যুবক মারা গেছেন। তবে কীভাবে তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়লে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

মহড়ায় ভেঙে পড়ল উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন, উদ্ধারে ছুটছে ‘প্রত্যয়’
বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ এর সামনের ক্রেনের (বুম) একটি অংশ ভেঙে পড়েছে। এতে সংস্থাটির ড্রেজার বেইজের একটি বার্জ (পন্টুন) ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়া ক্রেন তুলতে নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয

চট্টগ্রামে শিক্ষাসফরের বাস উলটে নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষাসফরের বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খুলনার মাছের ঘের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলায় মাছের ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম শেখকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানে ঢুকে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা।

সুন্দরবনে অপহৃত ৫ জেলেসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত সাত্তার বাহিনীর কাছে জিম্মি থাকা ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

খুলনায় ২ যুবকের মরদেহ উদ্ধার
খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুর দেড়টার দিকে আইচগাতি ইউনিয়নের চর মোছাব্বরপুর গ্রামের জেলখানা ঘাট এলাকার সিংহের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তুলছে। তবে দিনের বেলায় রোদ উঠলে শীতের অনুভূতি কমে যাচ্ছে।

খুলনা নগরীতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
খুলনা নগরীতে সোনাডাঙ্গা মডেল থানার সিএন্ডবি কলোনিতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুন্দরবনে হরিণের খণ্ডিত মাথা ও ফাঁদসহ শিকারি গ্রেপ্তার
সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বরিশালে মা ইলিশ সংরক্ষণে ৪ জনকে জরিমানা
বরিশালে মা ইলিশ সংরক্ষণের দায়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তিনজনকে আটক করা হয়।

সিলেটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে হেলাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয়জন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের সুলতানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ
জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। খবর ইউএনবির।

বরিশালে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের গৌরনদীতে পুলিন তালুকদার (৫০) নামে এক চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে গৌরনদী উপজেলার ইছাকূরি-বাকাই এলাকায় এই ঘটনা ঘটে।






