Advertisement

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের টাইগার পাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়ে এক যুবক মারা গেছেন। তবে কীভাবে তিনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পড়লে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

Advertisement

গতকাল বুধবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মেহেদী হাসান (৩৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার শিয়াচর এলাকার সুলতান শিকদারের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক চরচাকে বলেন, নগরীর টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ওই যুবক পড়ে যান।

Advertisement

গুরুতর আহতাবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে ওই ব্যক্তি এক্সপ্রেসওয়ে থেকে পড়ে গেছেন তা পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি এসআই নুরুল আলম।