Advertisement

চট্টগ্রাম আরআরএফ’র এসপি নজরদারিতে, ২ মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আরআরএফ’র এসপি নজরদারিতে, ২ মোবাইল ফোন জব্দ
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

চট্টগ্রামে এসপি পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে তার দুটি মোবাইল ফোন জব্দ করে নজরদারিতে রাখা হয়েছে।

Advertisement

নজরদারিতে থাকা পুলিশ কর্মকর্তার নাম মোহাম্মদ জাহাংগীর আলম। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী চরচাকে বলেন, “তার বিরুদ্ধে আসা একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন দুটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে দেওয়া অভিযোগও তদন্ত করা হচ্ছে।”

তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

Advertisement