Advertisement

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁজ

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ নিখোঁজ
বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম নিখোঁজ। ছবি: সংগৃহীত

বরিশালে আদালত থেকে বের হওয়ার পর বরিশাল জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীম গতকাল মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন।

Advertisement

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস বলেন, সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম গতকাল আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর বাসায় চলে যান। কিন্তু রাত পর্যন্ত তিনি বাসায় না পৌঁছানোর কারণে আদালতের নাজিরসহ অন্যরা খোঁজ নেওয়ার চেষ্টা করেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আজ দুপুর পর্যন্ত তিনি আদালতে ও বাসায় পৌঁছাননি। অফিসের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। তবে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চালাচ্ছে।