Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৬: ৩৯
খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

গতকাল রোববার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল মামলাটি করেন।

Advertisement
Advertisement
Advertisement

দুদক খুলনার উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী বলেন, এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, সম্পদ বিবরণীতে এস এম মাহাবুবুর রহমান ৭৬ লাখ ৭৭ হাজার ২০০ টাকার স্থাবর এবং ১ কোটি ৭১ লাখ ৮৭ হাজার ৭৫১ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। ঘোষিত সম্পদের মোট মূল্য ২ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার ৯৫১ টাকা। তবে দুদকের যাচাই-বাছাইয়ে তার নামে ২ কোটি ২৯ লাখ ২২ হাজার ২৮৮ টাকার স্থাবর এবং ১ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪০৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এতে তার মোট সম্পদের মূল্য দাঁড়ায় ৪ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৬৯৬ টাকা।

এজাহারে আরও বলা হয়, ব্র্যাক ব্যাংকের খুলনার বড় বাজার শাখা ও সোনালী ব্যাংকের স্যার ইকবাল রোড শাখায় তার মোট দায় রয়েছে ১৪ লাখ ৯৬ হাজার ৭৪১ টাকা। এই দায় বাদ দিয়ে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৫৫ টাকা।

বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশTanjin-Tisha

দুদকের অনুসন্ধানে তার গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ২ কোটি ৩১ লাখ ৬০ হাজার ৪১৩ টাকা। এর বিপরীতে পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ৯৩ হাজার ৬৫৮ টাকা। ব্যয় বাদে তার নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ ১ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার ৭৫৫ টাকা।

দুদকের হিসাব অনুযায়ী, নিট সম্পদ থেকে গ্রহণযোগ্য আয় ও ব্যয় বিবেচনায় নির্ধারিত সঞ্চয় বাদ দিলে ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার সম্পদের অসংগতি পাওয়া যায়। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এই সম্পদ অর্জন ও নিজ মালিকানায় রাখার অভিযোগে তার বিরুদ্ধে আইনের ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।

এ ছাড়া সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৫৬ হাজার ৫৬৩ টাকার স্থাবর এবং ১৯ লাখ ২৬ হাজার ৫৫৭ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গোপন করা সম্পদের মোট মূল্য ৪৯ লাখ ৮৩ হাজার ১২০ টাকা। এ অভিযোগে একই আইনের ২৬ (২) ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

এ বিষয়ে দুদক খুলনার উপপরিচালক মামুনুর রশিদ চৌধুরী চরচাকে বলেন, “প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা পরিষদে কর্মরত রয়েছেন।”

বিষয়: মামলাব্র্যাক ব্যাংকখুলনাদুর্নীতি দমন কমিশন (দুদক)জেলার খবরসম্পদ
Advertisement
সর্বশেষ
  • ১

    বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ

  • ২

    বিকাশে বিল পেমেন্ট করে স্মার্ট টিভি জিতলেন ১৫ জন

  • ৩

    একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা

  • ৪

    উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

  • ৫

    সাংবাদিকরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ ‘অকার্যকর’: আইজিপি

সম্পর্কিত
  • বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ

    বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ

    দুই ব্যাংকের শীর্ষ পদ শূন্য হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় বেসরকারি খাতের দুই ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটির এমডি পদে নিয়োগের জন্য মনোনীত করা হলো।

  • উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সাক্ষাতে কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কাউন্সিলের সনদ বিশেষভাবে সহায়ক।

  • সাংবাদিকরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ ‘অকার্যকর’: আইজিপি

    সাংবাদিকরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ ‘অকার্যকর’: আইজিপি

    আইজিপি মো. আলী হোসেন ফকির তার বক্তব্যে জানিয়েছেন, পুলিশের সদস্যরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের রয়েছে এবং এ ক্ষেত্রে ব্যবস্থা না নিলে পুলিশকে প্রশ্ন করা যেতে পারে। এছাড়া মিথ্যা অভিযোগ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু।