
বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ
দুই ব্যাংকের শীর্ষ পদ শূন্য হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় বেসরকারি খাতের দুই ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটির এমডি পদে নিয়োগের জন্য মনোনীত করা হলো।
চরচা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ১২৯ শিশু। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ২৩৩ শিশু মারা গেছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮। এই সময়ে ১ হাজার ২৯৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩৬২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৫৫২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ৪৭৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।
বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ
বিকাশে বিল পেমেন্ট করে স্মার্ট টিভি জিতলেন ১৫ জন
একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
সাংবাদিকরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ ‘অকার্যকর’: আইজিপি

বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ
দুই ব্যাংকের শীর্ষ পদ শূন্য হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় বেসরকারি খাতের দুই ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটির এমডি পদে নিয়োগের জন্য মনোনীত করা হলো।

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
সাক্ষাতে কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কাউন্সিলের সনদ বিশেষভাবে সহায়ক।

সাংবাদিকরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ ‘অকার্যকর’: আইজিপি
আইজিপি মো. আলী হোসেন ফকির তার বক্তব্যে জানিয়েছেন, পুলিশের সদস্যরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের রয়েছে এবং এ ক্ষেত্রে ব্যবস্থা না নিলে পুলিশকে প্রশ্ন করা যেতে পারে। এছাড়া মিথ্যা অভিযোগ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।