Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৫: ৫৪
বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ। ছবি: সংগৃহীত

মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে আবার মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন সানায়া চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন সানায়া চৌধুরীর আইনজীবী শুভ্র সিনহা রায়।

Advertisement

শুভ্র সিনহা রায় বলেন, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এই পিটিশন মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ২৩ নভেম্বর তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন বাদী সানায়া আনাম। সেই মামলা করার পর থেকেই তিশা বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দিতে শুরু করে। পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগে ও থানা কর্তৃপক্ষের পরামর্শে ন্যায়বিচার পাওয়ার আশায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই পিটিশন মামলাটি দায়ের করেন তিনি।

ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরুcourt

বাদীর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি।

শাড়িটি ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানজিন তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন সানায়া। এ ঘটনায় ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে, বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর নারাজি দাখিল করেন। আদালত নারাজি মঞ্জুর করে পিবিআইয়ের প্রতিবেদনটি পুনরায় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

বিষয়: মামলাঅভিনেত্রীশাড়িপিবিআইঅভিযোগআদালতহুমকি
Advertisement
সর্বশেষ
  • ১

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

  • ২

    খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • ৩

    ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ফেরত এনেছে আর ঝুঁকি মেনে নারী কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

  • ৪

    ‘আপনি বলেন যে রবীন্দ্রনাথ কোনো কবি না, দেখবেন ভিউ হবে’

  • ৫

    ‘মার্কিন তরুণীকে বাঁচাতে বিল ক্লিনটন বাংলাদেশের কাছে তদবির করেছিলেন’

সম্পর্কিত
  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু।

  • খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

    খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

    জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

  • মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল

    মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল

    মালয়েশিয়ায় ‘মোস্ট ইফেকটিভ ইমিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটর’ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক এবং কনটেন্ট নির্মাতা সি এম আমিনুল বাহার।

  • বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের সহায়তা চান প্রধানমন্ত্রী

    বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের সহায়তা চান প্রধানমন্ত্রী

    বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে দেশটির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।