Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের সহায়তা চান প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৬: ১৪
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানের সহায়তা চান প্রধানমন্ত্রী
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বাধীন দেশটির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তর বাড়াতে জাপানের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে দেশটির আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ সহযোগিতা চান।

Advertisement
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, “টোকিওর ইম্পেরিয়াল হোটেলে স্থানীয় সময় বিকেল ৩টায় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) প্রতিনিধিদলটি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।”

বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রীtareq-rahman-at-japan

জাপানের কাছে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরি এবং মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের অব্যাহত সহায়তা পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

তারো আসো ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এমন সফর সংসদীয় বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন তারেক রহমান।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এ সরকারি দ্বিপক্ষীয় এই সফরে তিনি ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

বিষয়: প্রধানমন্ত্রীবিনিয়োগজাপানতারেক রহমানবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘প্রবাসী শ্রমিকদের ৭৫% টাকা লুটে নিচ্ছে দালাল চক্র’

  • ২

    সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের

  • ৩

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

  • ৪

    খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • ৫

    ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান ফেরত এনেছে আর ঝুঁকি মেনে নারী কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

সম্পর্কিত
  • হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

    হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ শিশু।

  • খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

    খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

    জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

  • মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল

    মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল

    মালয়েশিয়ায় ‘মোস্ট ইফেকটিভ ইমিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটর’ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক এবং কনটেন্ট নির্মাতা সি এম আমিনুল বাহার।

  • বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

    বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

    মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে আবার মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন সানায়া চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন সানায়া চৌধুরীর আইনজীবী শুভ্র সিনহা রায়।