
হাসনাত আরও বলেন, “দেবীদ্বারে দায়িত্ব পালন করতে এলে প্রশাসনকেও কঠোরভাবে আইন মেনে চলতে হবে। চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সরকারি নিয়মের বাইরে এক কোদাল মাটি তুললেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি অভিযোগে আরও বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে জালভোট প্রদান ও কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। এ বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে থানায় নিয়ে যান।

জামায়াতে ইসলামীর প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের পক্ষে দলীয় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গণসংযোগ করছেন। তিনিও বিভিন্ন স্থানে প্রচারণা করছেন। তার ব্যানার ফেস্টুনও নির্বাচনী এলাকায় আছে। নিজের ব্যাপারে তিনি বলেন, “প্রচারণা চালিয়ে যাচ্ছি। ভোটাররা সাড়া দিচ্ছেন। বাড়ি বাড়ি কর্মীরা কাজ করছেন।”

হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘এক সময় এমন হতো, সকল প্রশংসা হাসিনার। আর সকল দোষ বিএনপি-জামায়াতের। রানা প্লাজা পড়ে গেছে এটাও বিএনপি-জামায়াতের দোষ। এখন দোষের কাতার থেকে বিএনপি বাদ পড়েছে, কিন্তু জামায়াত এখনো আছে। যেন আমরা আবার হাসিনার আমলে আছি।’’

আগামী নির্বাচনে নির্বাচিত হলে জামায়াতে ইসলামী জাতিকে আর বিভক্ত হতে দেবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি জানান, জাতি, বর্ণ, ধর্মের ওপর বিভক্ত করে এই দেশকে; দেশের মানুষকে অনেক পিছিয়ে রাখা হয়েছে। রাজনৈতিক দলমতের ভিত্তিতে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, খুন-গুমের শিকার হতে হয়েছে।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন।

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়েও কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার বিরুদ্ধে আপিল করা হলেও ইসি শেষ পর্যন্ত সেই অভিযোগ আমলে নেয়নি ইসি।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

ঢাকা বিশ্ববিদ্যায়ের হাকিম চত্বরে রসমালাই বিক্রি করেন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী বিপ্লব রুদ্র। জানালেন, কুমিল্লার মাতৃভাণ্ডার থেকে রসমালাই এনে তিনি বিক্রি করেন।

তথ্য যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন। এই সিদ্ধান্তের পর দুই প্রার্থী সৌজন্য সাক্ষাৎও করেন।

গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না হলে আগামীতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।