Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আইফোন ছিনিয়ে নিতে বাঁশ দিয়ে পিটিয়ে অপ্রতীমকে হত্যা: পুলিশ সুপার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩২
আইফোন ছিনিয়ে নিতে বাঁশ দিয়ে পিটিয়ে অপ্রতীমকে হত্যা: পুলিশ সুপার
পুলিশের প্রেস ব্রিফিং। ছবি: চরচা

কুমিল্লায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার ঘটনায় চারজন জড়িত থাকার তথ্য জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯) এবং আরও তিন কিশোর। অপ্রতীমের কাছে থাকা আইফোন ছিনতাই করতে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার দুপুর ২টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আসামিদের বরাত দিয়ে আনিসুজ্জামান বলেন, “অপ্রতীমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যায় তুহিন। ওখানে গিয়ে অপ্রতিমে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কামরুল ফাহাদ ও তুহিন। এতে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে তুহিনসহ দুই কিশোর বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতীমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। একপর্যায়ে তার মৃত্যু নিশ্চিত হলে আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। এ ঘটনায় সিয়ামের সম্পৃক্ত থাকার বিষয়টি সন্দেহ করে তাকে আটক করা হয়। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা oprotim cumilla teacher

এই ঘটনার তদন্তের বিষয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, “তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হই যে, গত ১৮ সেপ্টেম্বর তারিখ আনুমানিক ২টা থেকে সোয়া ২টার দিকে তুহিন অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা নামক স্থানে চারপাশে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলের ভেতরে নিয়ে যায়। পরবর্তীতে অপ্রতীমের মরদেহ উদ্ধারের পর আমরা সিসিটিভি ফুটেজ দেখি ও পর্যালোচনা করি। এতে অপ্রতীমের সঙ্গে থাকা তুহিনকে মৃত্যুর সংবাদ পাওয়ার আগেই আমরা হেফাজতে নিই। পরে তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা বাকি আসামিদের আটক করি।”

Advertisement
Advertisement
Advertisement

গতকাল আরও দুই কিশোরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানা যায়। কিন্তু সংবাদ সম্মেলনে এমন কাউকে আটক করা হয়নি এমনটি জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।

বিষয়: কুমিল্লাহত্যাহত্যাকাণ্ডবাংলাদেশ পুলিশপুলিশ সুপারকুমিল্লা বিশ্ববিদ্যালয়আইফোন
সর্বশেষ
  • ১

    নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

  • ২

    বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

  • ৩

    ৮০ কিমি দূরত্ব কমানোর ছক: বদলাবে কি রেলের আয়-ব্যয়ের সমীকরণ?

  • ৪

    প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রবাসীদের সহযোগিতা কামনা বিএনপির যুক্তরাষ্ট্র শাখার

  • ৫

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

সম্পর্কিত
  • বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬টি শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

  • মাদকের টাকা না পেয়ে শিশু বিক্রির চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে উদ্ধার

    মাদকের টাকা না পেয়ে শিশু বিক্রির চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে উদ্ধার

    চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ের জন্য নিজের ২০ মাস বয়সী শিশুকন্যাকে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে।

  • শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর

    শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর

    মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ দিন ধার্য করেন।