Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৯
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর
হামে আক্রান্ত শিশু। ফাইল ছবি: চরচা

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬টি শিশু।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৫৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে একই সময়ে মোট এক হাজার ৫৭টি শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৮৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৪৮। একই সময়ে এক হাজার ৩৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৩০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ৮১৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৫৬২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৫৮ হাজার ৫৮৯ রোগী, যাদের মধ্যে এক লাখ ৫২ হাজার ২২৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

বিষয়: মৃত্যুহাসপাতালশিশুহাম
সর্বশেষ
  • ১

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

  • ২

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

  • ৩

    সড়ক পানিতে থই থই যানজটে নাকাল ঢাকাবাসী

  • ৪

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

  • ৫

    নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

সম্পর্কিত
  • সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ, হত্যা ও নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে, যা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফে

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

  • বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।

  • মাদকের টাকা না পেয়ে শিশু বিক্রির চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে উদ্ধার

    মাদকের টাকা না পেয়ে শিশু বিক্রির চেষ্টা, ৯৯৯ ফোন দিয়ে উদ্ধার

    চট্টগ্রামে মাদকের টাকা জোগাড়ের জন্য নিজের ২০ মাস বয়সী শিশুকন্যাকে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে।