
নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা
দিনব্যাপী এ মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় প্রবাসী দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।
বকুল খান, মাদ্রিদ, স্পেন

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের আসন্ন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে নবগঠিত নির্বাচন কমিশন। সভায় নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেছে।
গত বৃহস্পতিবার মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই অঙ্গীকারের কথা জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার জানান, কমিশনের মেয়াদ ৯০ দিন। এই নির্ধারিত সময়ের মধ্যেই ভোটার তালিকা প্রণয়ন, সদস্যপদ নবায়ন ও নির্বাচন আয়োজনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে।
সভায় জানানো হয়, নির্বাচনে অংশ নিতে বা ভোটার হতে প্রবাসীদের ৫ ইউরো ফি দিয়ে সদস্যপদ নবায়ন করতে হবে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট অথবা স্পেনের রেসিডেন্স কার্ডধারী প্রবাসীরাই ভোটার হওয়ার সুযোগ পাবেন। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ডিজিটাল পদ্ধতিতে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে প্রবাসীদের সর্বাত্মক অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করবে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা এবং ৩০ সেপ্টেম্বর সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের সহ প্রধান মাহবুবুর রহমান ঝন্টু ও সদস্য হেমায়েত খান উপস্থিত ছিলেন।
নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকসহ স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনারেরা।
মতবিনিময়ে আরও ছিলেন যুগ্ম সচিব মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ কোষাধ্যক্ষ সায়েদ মিয়া এবং সদস্য এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম ও নিজাম উদ্দিন।

নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা
দিনব্যাপী এ মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় প্রবাসী দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রবাসীদের সহযোগিতা কামনা বিএনপির যুক্তরাষ্ট্র শাখার
মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সরকারের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।

গুয়াহাটির বাংলাদেশ মিশনে প্রয়াত জুবিন গার্গকে স্মরণ
বাংলাদেশের সঙ্গে গার্গের সম্পর্কের কথা স্মরণ করে সহকারী হাইকমিশন জানায়, ২০২২ সালে গুয়াহাটির আইটিএ মাচখোয়া প্রাঙ্গণে মিশন আয়োজিত বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি স্মরণীয় সংগীত পরিবেশন করেছিলেন।

কোন সংগ্রাম মানুষকে বড় করে?
সব সংগ্রাম আমাদের ওপরে তোলে না। কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে বড় করে, আর কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে ছোট করে। তাই প্রশ্ন শুধু, “আমি কতদূর এগিয়েছি?” নয়। আরও বড় প্রশ্ন হলো, “এই পথ চলতে চলতে আমি কী হয়ে উঠেছি?”