
ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চরচা প্রতিবেদক

কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ, হত্যা ও নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে, যা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে।
আসকের সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে দেশে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন সহিংসতায় মোট ২৫৪ জন শিশুর মৃত্যু ঘটেছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭টি শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো ২ হাজার ৩৮ জন শিশু নিখোঁজ রয়েছে।
সংগঠনটির নির্বাহী পরিচালক তাহমিনা রহমান বলেন, ‘‘নিখোঁজের পর কোনো শিশুর মরদেহ উদ্ধার হলে তা কেবল বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। শিশুটি কীভাবে নিখোঁজ হলো, তাকে উদ্ধারে কোনো অবহেলা বা সমন্বয়হীনতা ছিল কি না এবং অপরাধে কারা জড়িত—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করতে হবে।’’
এক প্রেস বিজ্ঞপ্তিতে আসক জানায়, শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এ ধরনের ঘটনা রোধে দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং পুলিশি কার্যক্রমে গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।
পাশাপাশি নিখোঁজ, উদ্ধার ও ঝুঁকিপূর্ণ শিশুদের প্রকৃত তথ্য সংরক্ষণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে একটি সমন্বিত ও নিয়মিত হালনাগাদকৃত জাতীয় তথ্যব্যবস্থা (ন্যাশনাল ডেটাবেজ) গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। আজ রোববার লাহোরে তাকে আটক করা হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আলিমা খানকে লাহোর থেকে আটক করে কোট লাখপাত কারাগারে নেওয়া হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।