Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪৫
নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা
অতিথিরা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। ছবি: জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জালালাবাদ সামার বাস’ মেলা।

Advertisement
Advertisement
Advertisement

গত শনিবার জ্যাকসন হাইটসে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দিনব্যাপী এ মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় প্রবাসী দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।

Advertisement
Advertisement
Advertisement

সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি র‍্যাফেল ড্রতে অংশ নিয়ে প্রবাসীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

মেলায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি পোশাকের পাশাপাশি লাক্সারি, শিশুদের ও নিয়মিত ব্যবহারের পোশাকের বিভিন্ন কালেকশন নিয়ে অংশ নেন ব্যবসায়ীরা। ক্রেতাদের জন্য ছিল বিভিন্ন পণ্য সেল প্রাইসে বিক্রির ব্যবস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি দেশ ও দেশের বাইরে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি কালচার ধরে রাখার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা প্রবাসের মাটিতে জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান।

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানmejbann New York

তারা বলেন, প্রবাসে বসবাসরত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের পাশে দাঁড়াতে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কমিউনিটিকে আরও সমৃদ্ধ করতে হবে।

আলোচনা অনুষ্ঠানে আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদ ও কুনু-ফিরোজ পরিষদের প্রার্থী ও সমর্থকেরা নিজেদের জন্য ভোট চেয়ে প্রবাসের মাটিতে কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের আহ্বায়ক শেখ জামাল হোসেন, মুখ্য আহ্বায়ক লায়েছ আহমেদ, প্রধান সমন্বয়কারী মইন উজ জামান চৌধুরী এবং সদস্য সচিব হেলিম উদ্দিনসহ অন্যরা উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন।

শেষে আয়োজক সংগঠনের সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ মেলার সফলতায় সাংবাদিক, শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক ও দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিষয়: যুক্তরাষ্ট্রপ্রবাসীসংস্কৃতিমেলানিউইয়র্কসাংস্কৃতিক অনুষ্ঠানপ্রবাসী বাংলাদেশিবাঙালি কমিউনিটি
সর্বশেষ
  • ১

    লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক

  • ২

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

  • ৩

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

  • ৪

    সড়ক পানিতে থই থই যানজটে নাকাল ঢাকাবাসী

  • ৫

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

সম্পর্কিত
  • মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

    মতবিনিময়ে নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকসহ স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনারেরা।

  • প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রবাসীদের সহযোগিতা কামনা বিএনপির যুক্তরাষ্ট্র শাখার

    প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রবাসীদের সহযোগিতা কামনা বিএনপির যুক্তরাষ্ট্র শাখার

    মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সরকারের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।

  • গুয়াহাটির বাংলাদেশ মিশনে প্রয়াত জুবিন গার্গকে স্মরণ

    গুয়াহাটির বাংলাদেশ মিশনে প্রয়াত জুবিন গার্গকে স্মরণ

    বাংলাদেশের সঙ্গে গার্গের সম্পর্কের কথা স্মরণ করে সহকারী হাইকমিশন জানায়, ২০২২ সালে গুয়াহাটির আইটিএ মাচখোয়া প্রাঙ্গণে মিশন আয়োজিত বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি স্মরণীয় সংগীত পরিবেশন করেছিলেন।

  • কোন সংগ্রাম মানুষকে বড় করে?

    কোন সংগ্রাম মানুষকে বড় করে?

    সব সংগ্রাম আমাদের ওপরে তোলে না। কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে বড় করে, আর কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে ছোট করে। তাই প্রশ্ন শুধু, “আমি কতদূর এগিয়েছি?” নয়। আরও বড় প্রশ্ন হলো, “এই পথ চলতে চলতে আমি কী হয়ে উঠেছি?”