Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২
বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ছবি: ফেসবুক

বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যাহার হওয়া খন্দকার জালাল উদ্দীন মাহমুদ এতদিন জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গত শনিবার ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ বিরোধী জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ ও মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন, যেখানে জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পথসভা শেষে জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। এতে লং মার্চের গন্তব্য, দাবি-দাওয়া এবং জনসমাগমের আনুমানিক সংখ্যা উল্লেখ করা হয়। পাশাপাশি জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত থাকার তথ্য তুলে ধরা হয়।

Advertisement
Advertisement
Advertisement

তবে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। তোপের মুখে জিএমপি পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন এবং পরে সম্পূর্ণ মুছে ফেলা হয়। পরবর্তীতে ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা জানান, বিতর্কিত ফেসবুক পোস্টের কারণেই ওই স্টাফ অফিসারকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিষয়: বিএনপিগাজীপুরপুলিশসরকারি কর্মকর্তাবিরোধী দলজামায়াতে ইসলামী
সর্বশেষ
  • ১

    লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক

  • ২

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

  • ৩

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

  • ৪

    সড়ক পানিতে থই থই যানজটে নাকাল ঢাকাবাসী

  • ৫

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

সম্পর্কিত
  • লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক

    লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। আজ রোববার লাহোরে তাকে আটক করা হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আলিমা খানকে লাহোর থেকে আটক করে কোট লাখপাত কারাগারে নেওয়া হয়েছে।

  • সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ, হত্যা ও নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে, যা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফে

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬টি শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।