
ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চরচা ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করেছে পুলিশ। আজ রোববার লাহোরে তাকে আটক করা হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।
এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আলিমা খানকে লাহোর থেকে আটক করে কোট লাখপাত কারাগারে নেওয়া হয়েছে।
৭৩ বছর বয়সী ইমরান খানের মুক্তির দাবিতে আলিমা খান দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন। ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন সাবেক এই ক্রিকেটার ও প্রধানমন্ত্রী।
আলিমাকে ১৯৬০ সালের পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের আওতায় আটক করা হয়েছে। এই আইনে জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিকে আটক করার ক্ষমতা স্থানীয় পুলিশকে দেওয়া হয়েছে। লাহোরের ডেপুটি কমিশনার মুহাম্মদ আলী ইজাজ ৩০ দিনের জন্য আলিমার আটকাদেশ জারি করেন।
আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিতে সরকারকে চাপ দিতে বিক্ষোভের পরিকল্পনা করেছে পিটিআই। তার আগেই আলিমাকে আটক করা হলো।
পিটিআই প্রতিষ্ঠাতার আরেক বোন নুরিন নিয়াজি জিও নিউজকে বলেন, “আলিমাকে কোট লাখপাত কারাগারে নেওয়া হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।”
নুরিন বলেন, “তারা কেন এত উদ্বিগ্ন যে নারীদেরও গ্রেপ্তার করছে, তা আমি জানি না।”
আলিমা খানের আটকের নিন্দা জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম। তিনি তাকে অবিলম্বে আদালতে হাজির করার দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরাম বলেন, “একজন বোনকে তার ভাইয়ের পক্ষে কথা বলার জন্য শাস্তি দেওয়া হচ্ছে।”
পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের আওতায় আটক ব্যক্তিরা হাইকোর্টে আটকাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন। একই সঙ্গে তারা প্রাদেশিক সরকারের কাছেও আটকাদেশের বিরুদ্ধে আবেদন করতে পারেন।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক আইনি মামলা চলছে।

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৫৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক
কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ, হত্যা ও নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে, যা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফে

খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।