
মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়
মতবিনিময়ে নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকসহ স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনারেরা।
শিব্বীর আহমেদ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন (মিট দ্য প্রেস) করেছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা। এতে লিখিত বক্তব্য বিতরণ করা হয়।
লিখিত বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সরকারের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকেও দেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরা হয়। ৮ সেপ্টেম্বর তিনি এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।
৪০ বছর পর আবারও একজন বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছেন। এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ছিলেন।
লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জাতিসংঘ সফরকে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরার একটি সুযোগ হিসেবে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বাংলাদেশের পুনর্গঠন কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীদের বিনিয়োগ, দক্ষতা, অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক যোগাযোগ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
লিখিত বক্তব্যে প্রবাসীদের উদ্দেশে আরও বলা হয়, বিদেশে অবস্থান করলেও তারা যেন দেশের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তিকর প্রচারে বিভ্রান্ত না হন। দলটি প্রবাসীদের দেশের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
এতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর কথাও বলা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নের অংশীদার এবং তাদের বিনিয়োগ ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা শাখার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন।

উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।
আরও উপস্থিত ছিলেন জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, শরাফত হোসেন বাবু, কামাল পাশা বাবুল, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, আনোয়ারুল ইসলাম, আক্তার হোসেন বাদল, কাজী আজম, ফিরোজ আলম, সবুর খান, মোশারফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, শাহ আলম, সাইদুল হক, জহিরুল ইসলাম মোল্লা, জসিম ভূঁইয়া, সৈয়দা মাহমুদা শিরিন, গোলাম ফারুক শাহিন, শফিকুর রহমান দুলাল, সৈয়দ এ আর ফারুক, বাসেত রহমান, ডা. আব্দুস সবুর, শাহজাহান শেখ, নুর মোহাম্মদ, রফিকুল ইসলাম, ফারুক হোসেন মজুমদার, রফিকুল ইসলাম ডালিম, সৈয়দ মোরশেদুল হাসান রেজা, মো. মহসিন, মাজহারুল ইসলাম মিরু, গোলাম হায়দার মুকুট, মো. মাসুদ রানা ও জাকির হাওলাদার প্রমুখ।

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়
মতবিনিময়ে নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকসহ স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনারেরা।

নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা
দিনব্যাপী এ মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় প্রবাসী দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।

গুয়াহাটির বাংলাদেশ মিশনে প্রয়াত জুবিন গার্গকে স্মরণ
বাংলাদেশের সঙ্গে গার্গের সম্পর্কের কথা স্মরণ করে সহকারী হাইকমিশন জানায়, ২০২২ সালে গুয়াহাটির আইটিএ মাচখোয়া প্রাঙ্গণে মিশন আয়োজিত বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি স্মরণীয় সংগীত পরিবেশন করেছিলেন।

কোন সংগ্রাম মানুষকে বড় করে?
সব সংগ্রাম আমাদের ওপরে তোলে না। কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে বড় করে, আর কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে ছোট করে। তাই প্রশ্ন শুধু, “আমি কতদূর এগিয়েছি?” নয়। আরও বড় প্রশ্ন হলো, “এই পথ চলতে চলতে আমি কী হয়ে উঠেছি?”