Advertisement

চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা
অপ্রতীম । ছবি: ইউএনবি

কুমিল্লায় হত্যার শিকার কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতীমের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতিতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে বাড়ির পাশে তাকে দাফন করা হয়।

Advertisement

আজ সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল। পরে শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, নিহতের বাবা একে এম ফিরোজ শাহরিয়ার গতকাল শনিবার রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পংকজ বড়ুয়া। তিনি বলেন, “হত্যার কারণ আমরা জেনেছি। দুপুর ২টায় প্রেস ব্রিফিং করা হবে, সেখানে আমরা বিস্তারিত জানাবো।”

মরদেহের সুরতহালকারী পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, “অপ্রতীমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন ছিল।”