Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২০ সেপ্টেম্বর, ২০২৬
২০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
সেতুর টোল আদায়ে অনিয়ম

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১২
শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ১০ ডিসেম্বর
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। ফাইল ছবি

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম, ক্ষমতার অপব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

Advertisement
Advertisement
Advertisement

আজ রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত এ দিন ধার্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় বিচারক নতুন করে দিন ধার্য করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল, উপ-সচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মো. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর উজ জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল।

চিরনিদ্রায় শায়িত অপ্রতীম, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা oprotim cumilla teacher

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস) লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্র পদ্ধতিতে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, পূর্বে চলমান বৈধ টেন্ডার প্রক্রিয়া বাতিল করে অন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতামূলক আলোচনা ছাড়াই এ চুক্তি সম্পাদন করা হয়েছিল। সিএনএসকে নির্দিষ্ট অর্থমূল্যের পরিবর্তে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৮৯ কোটি টাকার বিল গ্রহণ করে। অথচ ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত একই সেতুর টোল ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এমবিইএল-এটিটির জন্য ব্যয় হয়েছিল মাত্র ১৫ কোটির কিছু বেশি।

২০২২ থেকে ২০২৫ মেয়াদে একই ধরনের প্রযুক্তি ব্যবহারের জন্য ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড তিন বছরের চুক্তি পায় ৬৭ কোটি টাকায়। সেই হিসাব পাঁচ বছরের জন্য সমন্বয় করলে ব্যয় দাঁড়ায় প্রায় ১১২ কোটি টাকা। তুলনামূলক এই তথ্যের ভিত্তিতে দুদকের দাবি, সিএনএসকে একক উৎসভিত্তিক চুক্তি দেওয়ার কারণে রাষ্ট্রের প্রায় ৩০৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

ওই ঘটনায় গত বছরের ১২ অক্টোবর দুদক শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করেন।

বিষয়: মামলাআসামিআদালতশেখ হাসিনা
সর্বশেষ
  • ১

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

  • ২

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

  • ৩

    সড়ক পানিতে থই থই যানজটে নাকাল ঢাকাবাসী

  • ৪

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

  • ৫

    নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

সম্পর্কিত
  • সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    সহিংসতায় ৮ মাসে প্রাণ হারিয়েছে ২৫৪ শিশু: আসক

    কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে শিশু নিখোঁজ, হত্যা ও নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে, যা শিশুদের জীবন ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফে

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    খুলনা বিশ্ববিদ্যালয়ে আজমুল হত্যার বিচার চেয়ে বিক্ষোভ

    নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে দুপুর ১টা থেকে ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে তারা।

  • বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলের লং মার্চ নিয়ে ফেসবুকে পোস্ট, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

    বিরোধী দলগুলোর লং মার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার অভিযোগে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামের এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জিএমপির সদর দপ্তরে সংযুক্ত করার পাশাপাশি শোকজ করা হয়েছে।

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ২৩৬টি শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।