
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ বুধবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোবারক হোসেন (২৯)। তিনি জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। কুমিল্লা শহরের বাবুস সালাম জামে মসজিদে খাদেম হিসেবে কাজ করতেন তিনি।
ট্রাইব্যুনাল তাকে তিন লাখ টাকা জরিমানাও করেছেন।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা শহরের কালিয়াজুরিতে নিজেদের বাড়ি থেকে সুমাইয়া আফরিন রিন্তি (২৪) ও তার মা তাহমিনা বেগম ফাতিমার (৫০) মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মা নুরুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় মোবারককে গ্রেপ্তার করে পুলিশ।
জবানবন্দিতে মোবারক জানান, ঝাড়ফুঁক করার জন্য তিনি সুমাইয়াদের বাড়িতে যাতায়াত করতেন। ঘটনার রাতে তিনি ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় সুমাইয়ার মা তাকে হাতেনাতে ধরে ফেললে, নিজের অপরাধ প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি সুমাইয়া ও তার মাকে শ্বাসরোধে হত্যা করেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন