Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কুমিল্লায় মা-ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৮
কুমিল্লায় মা-ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক
নিহতদের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: ইউএনবি

কুমিল্লার দেবিদ্বারে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন–পেয়ারা বেগম (৬২) এবং ৮ মাস বয়সী ইশরাত।

স্থানীয় বাসিন্দা মো. শামীম আহসান বলেন, সকালে চিৎকার শুনে তারা ওই বাড়িতে গিয়ে ঘরের মেঝেতে পেয়ারা বেগমের মরদেহ এবং খাটের ওপর শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, “স্থানীয় লোকজন ঈমনকে আটক করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তবে কী কারণে সে এমন ঘটনা ঘটালো, তার কিছুই বলতে পারছি না।”

Advertisement
Advertisement
Advertisement
খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটকdead body 2

আহত রাবেয়া বেগমকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনাটি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। ঈমনকে আটক করা হয়েছে।”

ওসি বলেন, ঈমন দীর্ঘদিন ধরে অসুস্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বিষয়: কুমিল্লাহত্যাকুপিয়ে হত্যাযুবকআটকঅপরাধ
সর্বশেষ
  • ১

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

  • ২

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

  • ৩

    ইমরান খানের আরও দুই বোন আটক

  • ৪

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

  • ৫

    চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি

সম্পর্কিত
  • ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে ‘আড়ম্বর অনুষ্ঠান নয়, মানুষের জন্য কাজ’ এবং ‘ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন । আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

  • নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

    রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, অধ্যক্ষকে মারধর এবং মোটরসাইকেলে আগুন ধরে দেওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।

  • ইমরান খানের আরও দুই বোন আটক

    ইমরান খানের আরও দুই বোন আটক

    পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান ও নোরিন নিয়াজিকে সোমবার ৩০ দিনের জন্য আটক করা হয়েছে।

  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

    দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।