Advertisement

খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক

খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক
প্রতীকী ছবি

খুলনা নগরীর একটি হোটল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করেছে পুলিশ।

Advertisement

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের একটি হোটেলের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত বাবু লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাবু ও ফাতেমা দুজনই স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে অবস্থান করে। পরে দুজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুকে ফাতেমা শ্বাসরোধ করে হত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল থেকে বাবুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বাবুর একজন স্ত্রী রয়েছে। তিনি ঢাকায় থাকেন। তার সাথে কোনো যোগাযোগ নেই। ফাতেমার সাথে বাবুর দীর্ঘদিনের সম্পর্ক। বিয়ে করার জন্য চাপ দিতে থাকে সে।

প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘রোববার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে বাবুকে শ্বাসরোধ করে বলে ফাতেমা প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। তাকে আটক করা হয়েছে।’’

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান লোকমান হোসেন।