Advertisement

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ২৫৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪। ছবি: ইউএনবি

কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে অভিযানে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।

Advertisement

আজ রোববার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীসহ কিশোরদের উৎপাত থাকা প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

লুৎফর রহমান আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Advertisement

আটকদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর জেলায় কিশোর গ্যাংবিরোধী এক অভিযানে পুলিশ ৬২৪ জনকে আটক করে। তাদের মধ্যে ১৭৪ জনকে কারাগার বা শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল, আর বাকিদের মুচলেকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয়।