Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৬ অক্টোবর, ২০২৬
১৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ, ফেরত দেওয়া হবে দুপুর ১টায়

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১২: ০৫
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ, ফেরত দেওয়া হবে দুপুর ১টায়
ছবি: চরচা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় ভারতে প্রবেশ করে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন বাংলাদেশের দুই পুলিশ সদস্য। আজ দুপুর ১টায় ওই দুজনকে হস্তান্তর করার কথা রয়েছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া দুই সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন এবং কনস্টেবল রোহিত দেওয়ান।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন একটি ক্ষুদে বার্তার মাধ্যমে চরচাকে এ খবর নিশ্চিত করেছেন।

Advertisement
Advertisement
Advertisement
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যাJournalist Netrokona

ওসি ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল ওই সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়েছিল। সেখানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন কনস্টেবল রোহিত দেওয়ান ওই মাদক কারবারির পিছু নেন। ধাওয়া করার একপর্যায়ে সীমান্তের ওপারে থাকা বেশ কয়েকজন ভারতীয় নাগরিক তাকে ধরে ফেলে।

সহকর্মী রোহিতকে আটকের বিষয়টি টের পেয়ে অভিযানের নেতৃত্বে থাকা এএসআই ইমরান হোসেন তাকে উদ্ধার করতে এগিয়ে যান। কিন্তু স্থানীয় ভারতীয়রা তাকেও আটকে রাখে। এরপর তারা সেখানে টহলরত বিএসএফ সদস্যদের খবর দিয়ে ডেকে আনে এবং আটক দুই পুলিশ সদস্যকে তাদের জিম্মায় দিয়ে দেয়।

ওসি আরও জানান, এই ঘটনার খবর পাওয়ার পর পরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেখানে পৌঁছান। বর্তমানে আটক ওই দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ও আলোচনা চলমান রয়েছে। আজ দুপুর ১টায় তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান তিনি।

বিষয়: সীমান্তআটকপুলিশবিএসএফবিজিবিকুমিল্লা
Advertisement
সর্বশেষ
  • ১

    সংস্কারে অর্থবহ অংশগ্রহণের আহ্বান জানিয়ে 'জয়ী'র পলিসি ব্রিফ উপস্থাপন

  • ২

    বাংলাদেশসহ ৩১ দেশের উড়োজাহাজকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, মানবে এয়ার ফ্রান্স

  • ৩

    যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৫

  • ৪

    কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ, ফেরত দেওয়া হবে দুপুর ১টায়

  • ৫

    সিলেটে বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড লাইন প্রকল্পের প্রায় পুরোটাই লুটপাট হয়েছে’

সম্পর্কিত
  • বাংলাদেশসহ ৩১ দেশের উড়োজাহাজকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, মানবে এয়ার ফ্রান্স

    বাংলাদেশসহ ৩১ দেশের উড়োজাহাজকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, মানবে এয়ার ফ্রান্স

    নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ, ইরান, ওমান, সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও আলজেরিয়াসহ ৩১টি দেশের নাগরিকেরা।

  • যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৫

    যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে গুলি, হামলাকারীসহ নিহত ৫

    যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের প্রাইমারি স্কলে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

  • নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

    নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা

    নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে এ হামলার ঘটনা ঘটে।

  • ষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু

    ষষ্ঠীর মাধ্যমে শারদীয় দুর্গোৎসব শুরু

    হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শুক্রবার। আজ ষষ্ঠী। দেবীর মূল প্রতিমায় আজ থেকে পূজা হবে। এরপর যথাক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পালিত হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।