
ছড়াকার আখতার হুসেন মারা গেছেন
আখতার হুসেনের লেখা এবং সুরকার অজিত রায়ের সুরে শিল্পী তিমির নন্দীর গাওয়া ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা/ আজ রুখবে তাদের কারা’ কালজয়ী গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ।
চরচা ডেস্ক

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ৬২৪ জনকে আটক করে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান গতকাল বুধবার রাতে জেলাজুড়ে একযোগে এ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন। খবর ইউএনবির।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সের কিশোরদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তার পরিপ্রেক্ষিতে জেলার সব থানায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
লুৎফুর রহমান বলেন, জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি এসব অভিযানে অংশ নেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তিদের আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দিনব্যাপী অভিযানে কুমিল্লার দাউদকান্দিতে সন্দেহভাজন হিসেবে ২৮ জন তরুণকে আটক করা হয়। বুধবার রাত ১০টার দিকে ওই তরুণদের মধ্যে ২২ জন পুলিশ থানার দরজা ভেঙে স্লোগান দিতে দিতে বেরিয়ে যান। থানার সামনের তরুণ ও তাদের অভিভাবকদের মধ্যে হট্টগোলের একটি ভিডিওও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
তবে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় সন্দেহভাজন হিসেবে ২৮ জন তরুণকে আটক করা হয়েছিল। তাদের স্বজনেরা একসঙ্গে আসায় কিছুটা ভিড় হয়েছিল।
সাজেদুল ইসলাম আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে তাদের মধ্যে ২২ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ছয়জনকে এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।

ছড়াকার আখতার হুসেন মারা গেছেন
আখতার হুসেনের লেখা এবং সুরকার অজিত রায়ের সুরে শিল্পী তিমির নন্দীর গাওয়া ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা/ আজ রুখবে তাদের কারা’ কালজয়ী গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ।

ভাটারায় পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ ঢালীবাড়ি এলাকার পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৮ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে ঢালীবাড়ি এলাকার খানাম রেস্টুরেন্টের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সরকারের চাপে স্থানীয় নির্বাচন পেছানো হয়নি: ইসি আনোয়ারুল
সরকারের কোনো চাপে নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও নানা পারিপার্শ্বিক বিষয় বিবেচনা করেই স্থানীয় সরকার নির্বাচনের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বারিধারায় গাড়িচাপা: সেই কিশোরকে সংশোধনাগারে পাঠালেন আদালত
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় আটক কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।