Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ সেপ্টেম্বর, ২০২৬
২৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৩৮
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে আহত অবস্থায় রাফিসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাফিসের বাড়ি খুলনার দাকোপ থানার বাঁশখালী গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম গাজী। তিনি পরিবারের সঙ্গে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় থাকতেন।

নিহতের খালাতো ভাই শেখ নাজমুল হাসান জানান, রাতে রাস্তার পাশে একটি দোকানে ঝালমুড়ি খাচ্ছিলেন রাফিস। তখন পাশের আরেক ঝালমুড়ি বিক্রেতা পথচারীদের সঙ্গে বাগবিতণ্ডা করছিলেন। রাফিস এগিয়ে গিয়ে মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই বিক্রেতা হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাফিসসহ আরও দুজনের ওপর হামলা চালায়। এতে রাফিসের পেটের ডানপাশে গভীরভাবে আঘাত লাগে।

Advertisement
Advertisement
Advertisement
সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদেরblast

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুল হাসান জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আশুলিয়া থানা পুলিশের টহল দল অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করেছে। তার দাবি, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে রাফিসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিষয়: নিহতছুরিকাঘাতগাজীপুরঢামেক
সর্বশেষ
  • ১

    সম্মিলিত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে?

  • ২

    ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত

  • ৩

    গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

  • ৪

    ‘সেন্টিমেন্টের কারণে আমরা পুরো/ আইনি কাঠামো উপেক্ষা করতে চাই’

  • ৫

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত
  • ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত

    ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত

    স্থানীয় সময় গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত হয়েছেন’। নিহতের পরিবারের প্রতি

  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

    ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকের বক্তব্যে প্রধানমন্ত্রী

  • সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের

    সংখ্যালঘু ও মাজারে হামলায় দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের দাবি মানবাধিকারকর্মীদের

    জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনসহ বিভিন্ন সূত্রে নথিভুক্ত সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর সহিংসতার ঘটনায় দ্রুত ও কার্যকর তদন্ত ও বিচার, ভুক্তভোগীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ এবং মাজার ও দরগাহ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মীরা।

  • বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

    বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

    সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কিনবে বাংলাদেশে।