স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ে সংসদে নাহিদের প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
এদিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশা প্রকাশ করেন।

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ শান্তিরক্ষী নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৭ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পোশাকখাতে অস্থিরতার নেতৃত্বে সংসদে প্রতিনিধিত্বকারী একটি দল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তৈরি পোশাক শিল্পে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, আমরা শুরুতেই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিয়েছি। সরকার একদিকে নাশকতা ঠেকাতে আইন অনুযায়ী কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শ্রমিকদের কষ্ট কমাতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।”

আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
২০০৪ সালে রাজধানীর শাহবাগে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনার উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলো ছাত্রশক্তি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিবাদ ও তার দোসররা দেশে পুনরায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে সংগঠনটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপারে কিংবা দেশের ভেতরে থাকা যৌথ ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে সব তথ্যপ্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

কড়াকড়ির প্রস্তাবে অস্ট্রেলিয়ার কৃষিখাতে শ্রমিক সংকটের শঙ্কা
অস্ট্রেলিয়ার কৃষি, পর্যটন ও আঞ্চলিক অর্থনীতি বিদেশি অস্থায়ী কর্মীদের ওপর অনেকাংশে নির্ভরশীল। ফলে ওয়ার্কিং হলিডে ভিসা সীমিত করার প্রস্তাব নতুন প্রশ্ন সামনে এনেছে—অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক সরবরাহ কীভাবে নিশ্চিত করবে অস্ট্রেলিয়া?

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদনের খবর যাচাই করছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
“গণহত্যায় জড়িত ব্যক্তিরা দুঃখ প্রকাশ ও অনুশোচনা না করা পর্যন্ত দেশের মানুষ তাদের রাজনীতিতে ফিরতে দেবে না। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দিল্লিতে অবস্থান করা শেখ হাসিনাও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না।”

শ্রমিকদের বিক্ষোভে উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের বিক্ষোভে উসকানি দিয়ে পোশাক কারখানা বন্ধের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। খবর বার্তা সংস্থা ইউএনবির।

নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ
মির্জা ফয়সল আমিন ঠাকুরগাঁও-১ আসন থেকে এবং এলিজা জামান সংরক্ষিত নারী আসন-২৩ থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত হয়েছেন।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিকদের ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিষিদ্ধ ঘোষিত সংগঠন পোশাকশ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ার করে বলেন, অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি দাবি করেন, বিএনপির সময়ে এখন পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি।

সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাহাড়ে কয়েকটি গ্রুপ আছে, তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে। সাজেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আমরা শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”

সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে

অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচন ও ডিসেম্বর ঘিরে নাশকতার পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, “সকল বিষয়ে দায়িত্ব আছে, চ্যালেঞ্জ নাই।”

বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বৈঠকে বৈধ অভিবাসনের গতি বাড়াতে ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ প্রকল্পের আওতায় বাংলাদেশি কর্মীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক কাল দিল্লিতে, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় ও নিরাপত্তা জোরদারে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

‘রাজনৈতিক রিকনসিলিয়েশনের বিষয়টা এখন সময়ের দাবি’
রাজনৈতিক রিকনসিলিয়েশনের যে আলোচনাটা শুরু হয়েছে, তা যৌক্তিক বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ ক্ষেত্রে বিজয়ী পক্ষকেই এগিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো অনেক নাজুক।





