রাষ্ট্রদূত

ঢাকায় ভারত ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা কী নিয়ে বৈঠক করলেন?
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ভারত প্রত্যর্পণ এবং শেখা হাসিনার স্বেচ্ছায় ফেরার বাইরে তৃতীয় একটি পথ দেখিয়েছে। বাংলাদেশ এ ক্ষেত্রে কী করবে? এদিকে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন

নিরাপদ অভিবাসনে ভাষা ও দক্ষতা প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে ইতালি
প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালীয় ভাষার প্রাথমিক শিক্ষা, ইতালির নাগরিক জীবন ও সমাজ সম্পর্কে মৌলিক ধারণা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মক্ষেত্র অনুযায়ী পেশাগত যোগ্যতা অর্জনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

অবরোধ প্রত্যাহার ও শর্ত পূরণ হলেই হরমুজ প্রণালি খুলবে: ইরানের রাষ্ট্রদূত
এক প্রশ্নের জবাবে জাহানাবাদি বলেন, যুক্তরাষ্ট্র অতীতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে—এ বিষয়টি বিবেচনায় নিলে ইরানের বিরুদ্ধে দেশটির পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যৌথ পরিবেশনাসহ ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব এবং ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। আগামী ১১ থেকে ২১ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উৎসব অনুষ্ঠিত হবে। দ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ
আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিস্তারিত তথ্য জানতে চান।

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলার সাক্ষীরা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের জেরা করা হয়। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষীর জন্য আগামী বছরের ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

গ্রিসে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পদত্যাগের নির্দেশ, কেন?
এথেন্সে দায়িত্ব পালনের শুরু থেকেই আলোচনায় ছিলেন গিলফয়েল। তিনি গ্রিস সাময়িকী ‘ভোগ’–এর প্রচ্ছদে স্থান পেয়েছিলেন এবং গ্রিসের তারকাদের সঙ্গে গভীর রাতের বিভিন্ন পার্টিতে অংশ নিয়েছিলেন।

শ্রমবাজার নিয়ে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার আলোচনা
সাক্ষাৎকালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ শ্রমিকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম শুরু
দূতাবাস পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিক ও অন্য যোগ্য আবেদনকারীদের পাসপোর্ট, ভিসা এবং অন্য কনস্যুলার সেবা প্রদান করবে। পাসপোর্ট, ভিসা ও কনস্যুলার সেবা প্রদানের তারিখ, প্রক্রিয়া এবং অন্য প্রাসঙ্গিক তথ্য যথাসময়ে সরকারি মাধ্যমে জানানো হবে।

মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে এই গণশুনানির আয়োজন করা হয়।

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক সেবা: প্রয়োজন নতুন ভাবনার
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রদূতরা একটি দেশের নীতির বাহক। তারা নির্বাচিত সরকারের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান তুলে ধরেন এবং স্বাগতিক দেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কাজ করেন।

বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কুনমিং-চট্টগ্রাম করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে চীন ও অন্য অংশীদারের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।”

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ সম্প্রসারিত হবে।

ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
বৈধপথে প্রতিবছর ইতালিতে ১০ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়া

সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শহরটির বাসিন্দারা বলছেন, উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি সেখানে নিত্যদিনের ঘটনা। তারা শহরে ঢুকে বাড়িঘরে ক্ষতিসাধন করছে, কিন্তু তাদের ঠেকানোর ক্ষমতা বাসিন্দাদের নেই।

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি, গ্যাস ও জ্বালানিবাহী জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী।

মক্কা চুক্তি নিয়ে ঢাকার সিদ্ধান্তে তেহরান উদ্বিগ্ন নয়: ইরানি রাষ্ট্রদূত
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না ইরান। তাছাড়া এ চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েও ইরানের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময়
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশ–তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাদের মতামত, পরামর্শ ও প্রস্তাব উপস্থাপন করেন।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে কী বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাকাবি?
অধিকারকর্মী সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমি দখলের চেষ্টায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৯ আগস্ট কুসরায় কয়েকটি বাড়ি ঘিরে ফেলা শুরু করে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।






