Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৮ অক্টোবর, ২০২৬
১৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৯: ০৯
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর কাছে আরও তথ্য চেয়েছে বাংলাদেশ।

Advertisement

আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম অনুবিভাগের সচিব মো. নজরুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন এবং বিস্তারিত তথ্য জানতে চান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সৌদি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল কি না, জানতে চাইলে আরেক কর্মকর্তা ইউএনবিকে বলেন, “না, তাকে তলব করা হয়নি।”

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা বিষয়টি সৌদি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরলেও দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছে।

বৈঠকে স্বাগতিক দেশের আইন সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার ধারাবাহিক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে।

এর আগে গতকাল শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, বাংলাদেশি এক পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে সরকার এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য পায়নি। তিনি বলেন, এ ধরনের দুঃখজনক খবর ছিল অপ্রত্যাশিত।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকাministry of Foreign Affairs

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সৌদি সরকারের কাছ থেকে আমরা এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।” তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের নিজস্ব আইনকানুন রয়েছে এবং গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দেশটির আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়।

তিনি বলেন, “সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা।”

শামা ওবায়েদ ইসলাম জানান, সৌদি আরবের চিঠির জবাব পাওয়ার পর মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা যেতে পারে।

বিষয়: সৌদি আরবসৌদি আইনমৃত্যুদণ্ডবাংলাদেশিপররাষ্ট্রসচিবরাষ্ট্রদূত
Advertisement
সর্বশেষ
  • ১

    ফ্রান্সে মুখোশধারী বিক্ষোভকারীদের আগুনে ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত

  • ২

    ব্যাংকে টাকা রাখতে গিয়ে, মানুষ যে ৭টি ভুল করে

  • ৩

    চিলির রাস্তায় জম্বিরা!

  • ৪

    বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা

  • ৫

    ছয় মাসের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, কেন?

সম্পর্কিত
  • ফ্রান্সে মুখোশধারী বিক্ষোভকারীদের আগুনে ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত

    ফ্রান্সে মুখোশধারী বিক্ষোভকারীদের আগুনে ঐতিহাসিক স্থাপনা বিধ্বস্ত

    ১৮৮৩ সালে উদ্বোধন করা এই ভবনটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত। প্যারিসের টাউন হলের আদলে নির্মিত ভবনটির কেন্দ্রীয় ঘড়ির টাওয়ার ও ঘণ্টাধ্বনি টাওয়ার নিচের চত্বর থেকে ৪৩ মিটার (১৪১ ফুট) উঁচুতে মাথা তুলে দাঁড়িয়ে ছিল।

  • আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

    আগামী বছরের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

    বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় প্রকাশকদের প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বইমেলার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

  • সংসদ ভবনের সামনে শিক্ষকের মৃত্যু: মুচলেকায় আসামির জামিন

    সংসদ ভবনের সামনে শিক্ষকের মৃত্যু: মুচলেকায় আসামির জামিন

    সে সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন।

  • সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

    সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

    বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।