
ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।
চরচা ডেস্ক

সৌদি আরবে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর সাম্প্রতিক মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে সরকার এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এমন দুঃখজনক খবর প্রত্যাশিত নয়।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “সৌদি সরকারের কাছ থেকে আমরা এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।” তিনি জানান, বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এর আগে সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়, পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অশালীন কর্মকাণ্ডে’ জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সৌদি আরব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, অপরাধের গুরুতরতা, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং যে পরিস্থিতিতে ওই কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল—এসব বিবেচনায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেয়।
সৌদি কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশিকে নজরুল ইসলাম আব্দুল বসির ও সিতি আকতার হিসেবে শনাক্ত করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “১৪ অক্টোবর আমরা জানতে পারি, সৌদি আরবের আইনে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং তা কার্যকরও করা হয়েছে।” তিনি জানান, এ বিষয়ে আগে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে বাংলাদেশের মিশন—কাউকেই অবহিত করা হয়নি।
শামা বলেন, “আমরা যে তথ্যগুলো জানা প্রয়োজন, সেগুলো জানতে চেয়েছি। জবাব আসুক। তখন আমি আপনাদের জানাতে পারব।”
ঘটনাটি জানার পর বাংলাদেশের মিশন সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সব তথ্য জানিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে অবহিত করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানার জন্য সরকার আনুষ্ঠানিকভাবে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওই দুই ব্যক্তির পরিচয়, বাংলাদেশে তাদের পারিবারিক ও ব্যক্তিগত পটভূমি এবং তারা ঠিক কবে কাজের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন, সেসব তথ্য।
বিশ্বব্যাংকের সঙ্গে কী চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, কেন গুরুত্বপূর্ণ?
আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের ৬ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি
ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা
বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ
ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেন, “আপনাদের এখানে একটা স্লোগান আছে যে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই সঙ্গে যুক্ত করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া।”