
অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।
চরচা প্রবাস ডেস্ক

নিরাপদ, নিয়মিত ও দক্ষতাভিত্তিক অভিবাসন উৎসাহিত করা এবং অনিয়মিত অভিবাসনপ্রবাহ প্রতিরোধে বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
ইতালির সমাজে কর্মসংস্থান ও একীভূত হওয়ার প্রস্তুতি হিসেবে সম্ভাব্য অভিবাসী কর্মীদের ইতালীয় ভাষায় দক্ষতা অর্জন, দেশটির নাগরিক জীবন সম্পর্কে জ্ঞান এবং পেশাগত প্রশিক্ষণের ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেছেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ঢাকায় ইতালির দূতাবাস ‘দক্ষ অভিবাসনের জন্য ভাষা, নাগরিক ও পেশাগত প্রশিক্ষণ’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। গত মঙ্গলবার ঢাকার হোটেল রিজেন্সিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং ইতালিতে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রার আগে প্রশিক্ষণ প্রকল্পে অংশ নেওয়া প্রায় ৩০০ প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা নিকোল টম-বোন্দে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশ কার্যালয়ের কর্মসূচি প্রধান গুনজান দাল্লাকোটি।

রাষ্ট্রদূত আলেসান্দ্রো বলেন, ইতালি নির্দিষ্টসংখ্যক অভিবাসী গ্রহণ করতে পারে। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো শর্টকাট বা অবৈধ পথ খোঁজা উচিত নয়, যাতে অভিবাসী কর্মীদের অর্থ ও জীবন ঝুঁকির মুখে পড়ে।
ঢাকায় ইতালির দূতাবাস জানায়, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ, ইতালি ও তাদের আন্তর্জাতিক অংশীদাররা নিরাপদ, নিয়মিত ও দক্ষতাভিত্তিক অভিবাসন উৎসাহিত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে কোনো মধ্যস্থতাকারীর শরণাপন্ন হওয়া বা অবৈধ পথে যাওয়ার প্রয়োজন ছাড়াই বাংলাদেশি কর্মীদের জন্য ইতালিতে মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বেসরকারি খাতের চলমান প্রকল্পগুলোর বিষয়ে উপস্থাপনা করেন ‘ফ্রন্তিয়েরে স্কিলস’-এর প্রতিনিধি আন্তোনিও মিলো এবং ‘ফরমাত’-এর প্রতিনিধি ম্যাসিমিলিয়ানো দে ফুসকো।

প্রশিক্ষণ কর্মসূচিতে ইতালীয় ভাষার প্রাথমিক শিক্ষা, ইতালির নাগরিক জীবন ও সমাজ সম্পর্কে মৌলিক ধারণা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মক্ষেত্র অনুযায়ী পেশাগত যোগ্যতা অর্জনের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
ইতালির শ্রম ও সামাজিক নীতিবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি আন্তমন্ত্রণালয় কমিটি প্রতিটি প্রকল্প অনুমোদনের আগে তা মূল্যায়ন করে।
সম্ভাব্য অভিবাসীরা বিনা খরচে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পান। বাস্তবায়নকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণের যাবতীয় ব্যয় বহন করে।
বক্তব্যে মাহদী আমিন দক্ষ, স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি প্রশিক্ষণের এ মডেলকে আরও উন্নত করা এবং একই ধরনের সুযোগ অন্যান্য খাত ও আন্তর্জাতিক শ্রমবাজারেও সম্প্রসারণের বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান।
ইতালীয় ভাষাসহ তৃতীয় একটি ভাষা শেখার গুরুত্বের বিষয়টিও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে মূলত ‘ফ্রন্তিয়েরে স্কিলস’-এর ‘টেস্ট’ প্রকল্পের আওতায় রেস্তোরাঁ ও আতিথেয়তা খাতে নির্বাচিত সম্ভাব্য অভিবাসীরা অংশ নেন। তারা বর্তমানে হোটেল রিজেন্সিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া, বস্ত্র খাতের ‘ফরমাত’-এর ‘তেসেরে ইল দোমানি’ প্রকল্পের একদল শিক্ষার্থীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।