
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
চরচা প্রবাস ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
গতকাল বুধবার ঢাকাস্থ ইতালি দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি প্রেরণ, বৈদেশিক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশে বিদ্যমান দক্ষ মানবসম্পদের নানা দিক ইতালীয় রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে ইতালির দূতাবাস ও বোয়েসেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”