Advertisement

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণে ঐকমত্য

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণে ঐকমত্য
বাংলাদেশ ও নেপাল দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত। ছবি: ইউএনবি

বাংলাদেশ ও নেপাল দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশের জনগণের কল্যাণে এই সহযোগিতা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ। খবর বার্তা সংস্থা ইউএনবির।

Advertisement

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এ সময় দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তারা।

সাক্ষাতের সময়ে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। পাশাপাশি, বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়।

Advertisement

নতুন দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্রসচিবকে অভিনন্দন জানান নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।