মহাসড়ক

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ১৫
পুলিশ জানায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় তারা আল-মুসলিম গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে।

খুলনায় শ্রমিক ইউনিয়নের নেতাসহ আটক ৩, প্রতিবাদে সড়ক অবরোধ
গম চুরির অভিযোগে খুলনায় শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজনকে আটকের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অবরোধ চলে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
মাসিক ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

জনগণকে ভোগান্তি দিয়ে বাতিল বিআরটি প্রকল্প
১৪ বছর ধরে এই প্রকল্প চলছে। পুরো প্রকল্পটিই সরকারের গলার কাটা। গত ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিআরটি প্রকল্প বাতিল করে এটাকে সাধারণ মহাসড়কে রূপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জনদুর্ভাগের পর, এত টাকা খরচের পর, এই প্রকল্পটি বাতিল করা কি ঠিক হবে?

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা
নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সংস্কারের কোন কাজ না করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।

অপ্রতীম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সড়ক অবরোধ
ঢাকায় গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের মারামারির ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

রাজশাহীতে সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
রাজশাহীতে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতকরণ ও খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় কৃষকেরা। এতে ঢাকা-রাজশাহী রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল ১০টার দিকে প্রায় তিন শতাধিক কৃষক একজোট হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।

সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ কৃষকদের
কৃষকেরা অভিযোগ করেন, চাষাবাদের ভরা মৌসুমে তারা পর্যাপ্ত সার পাচ্ছেন না। ফলে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না।

‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরও বাড়াতে শিলিগুঁড়ি করিডরে চার লেনের নতুন একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে ২ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।

দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগ

ভাঙ্গা হাইওয়ে থানার সামনে কার পার্কিং নিয়ে তর্ক, গুলি
কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবক গাড়িতে ঢুকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর প্রাইভেটকার নিয়ে যুবক-যুবতী দ্রুত খুলনার দিকে চলে যান।

ঢাকায় আজ থেকে চালু হচ্ছে নারীদের জন্য ‘মহিলা বাস সার্ভিস’
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নারীদের জন্য বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আজ মঙ্গলবার। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।

‘অটো ফাইন সিস্টেম’ চালু হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা নিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রযুক্তিনির্ভর এ কার্যক্রম চালু করা হচ্ছে।

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

খানাখন্দে বিপর্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঝুঁকিতে যান চলাচল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে সৃষ্টি হওয়া অসংখ্য গর্ত ও খানাখন্দে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যান চলাচল।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মাছের গাড়ি আটকে মহাসড়কে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিয়া বাবুল, সহ-সভাপতি মো. মিথুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বজন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান মাহমুদসহ একাধিক নেতা-কর্মী।

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৪) ও তুজাম্মেল হোসেন (৪৫) নামের দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। সোমবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে গিলাপোলের কবির ব্রিক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।




