Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৮
প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সংস্কার না করায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ছবি: চরচা

নির্ধারিত সময়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সংস্কারের ‘কোনো কাজ না করায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন বরিশাল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সওজ অধিদপ্তরের কার্যালয়ে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হওয়ার কারণ জানতে চান। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে নির্বাহী প্রকৌশলী তাদের তোপের মুখে পড়েন বলে জানা গেছে।

Advertisement
Advertisement
Advertisement

ববির বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মৃত্যুর পর বরিশাল-পটুয়াখালী মহাসড়ক সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ওই আন্দোলনের সময় শিক্ষার্থীদের সামনে এসে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম লিখিত প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী, সড়কের বিটুমিন উঠে গেলে তা পুনরায় সংস্কার করা, আগামী ১০ অক্টোবরের মধ্যে সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণের কাজ শুরু করা এবং ১০ নভেম্বরের মধ্যে মূল সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ করার কথা ছিল। একই সঙ্গে সড়কের দুই পাশে আলোর ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেওয়া হয়।

এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়? oil crisis

তবে শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলনের পর মাত্র একবার সড়কের গর্তগুলো বিটুমিন দিয়ে সংস্কার করা হলেও পরবর্তীতে আর কোনো দৃশ্যমান কাজ হয়নি।

আজ মঙ্গলবার সরেজমিনে দপদপিয়া সেতুর টোল প্লাজা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোড পর্যন্ত ঘুরে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে দপদপিয়া সেতুর ওপর বেশ কয়েকটি বড় গর্ত দেখা গেছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনেও ড্রেনে পানি জমে থাকতে ও অসংখ্য ছোট বড় গর্ত দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্য মো. রাজীব বলেন, “এই কাজের তদারকি করার জন্য সড়ক জনপথের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি দল গঠন করা হয়। আমরা দেখেছি তাদের প্রতিশ্রুতি মোতাবেক কোন কাজই হচ্ছে না। এখনো পর্যন্ত কোন কাজের টেন্ডারই করতে পারেনি। তাহলে তারা কিভাবে নির্ধারিত সময়ের ভেতরে কাজ শুরু করবে? তাদেরকে মনে করিয়ে দিতেই এখানে আসা।”

নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, “আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে ব্যাপারে একটা প্রস্তাবনা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। সেটা যদি অনুমোদন হয় তাহলে আমরা অতিশীগ্রই নতুন দরপত্র আহ্বান করে এই কাজগুলো করতে পারবো। তবে কবে নাগাদ এই কাজ শুরু করতে পারবো সেটা বলতে পারছি না।”

বিষয়: শিক্ষার্থীসংস্কারসওজমহাসড়কবরিশালপটুয়াখালী
সর্বশেষ
  • ১

    প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

  • ২

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

  • ৩

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

  • ৪

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

  • ৫

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত
  • অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সরকার জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় তাকে ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম চরচাকে জানান

  • খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

    খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মামুন মীর (৩০) দীর্ঘ ৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। স্থানীয় একটি সূত্রের দাবি, তিনি এলাকার একটি

  • ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

    দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন দিয়েছে ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবুজ সংকেত (এগ্রিমেন্ট) প্রদান করে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জ